অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরায় ২শত ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণের কাজ উদ্বোধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে ডিসেম্বর ২০২০ রাত ১১:১৩

remove_red_eye

৯১৯


মনপুরা  প্রতিনিধি : মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভোলার মনপুরায় ২ শত ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মানের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।  বুধবার সকাল ১১টায় উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের দক্ষিণ সাকুচিয়া মৌজার ২নং ওয়ার্ডে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ উদ্বোধনের শেষে দোয়া ও মোনাজাত করা হয়।  ভূমিহীন ও গৃহহীনদের দুই শতক জমিসহ ঘর করে দেওয়া হবে বলে জানান মোঃ শামীম মিঞা। এছাড়াও আগামী ১৫ জানুয়ারী টেলিকনফারেন্সের মাধ্যমে এই ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সরজমিনে পরিদর্শন করেন ঘর নির্মানের কাজের তদারকির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর কুমার বিশ^াস। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউছুফ হাসান, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলি উল্যাহ কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ জুয়েলসহ স্থানীয় ইউপি  সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...