অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


পৌর নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন মেয়র পদে দৌলতখানে জাকির ও বোরহানউদ্দিনে রফিক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২০ রাত ১১:০২

remove_red_eye

৯৫৮



তৃতীয় ধাপের ৬৪  পৌরসভার দলীয় প্রার্থীর তালিকা চুড়ান্ত

অচিন্ত্য মজুমদার : তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য মেয়র পদে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনসহ ৬৪ পৌরসভার দলীয়  প্রার্থীর তালিকা চ‚ড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সভায় আওয়ামীলীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থীদের নাম চ‚ড়ান্ত হয়। দৌলতখান পৌর সভায় মেয়র পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিন পৌরসভায় মেয়র পদে মোঃ রফিকুল ইসলাম। মনোনয়ন পাওয়া দুইজনই বর্তমানে মেয়র পদে দায়িত্বে রয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু প্রার্থীতা চ‚ড়ান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকেলে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী তালিকা চ‚ড়ান্ত করা হয়েছে। তিনি আরো বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা এই দুই মেয়র প্রার্থী কে নির্বাচিত করার পরই দলীয় ভাবে তাদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছিল। ডিবিসি অনলাইস সূত্র আরো জানান, তৃতীয় ধাপের পৌর নির্বাচনে আওয়ামী লীগের অন্যআরো মেয়র প্রার্থীরা হলেন: দিনাজপুরের হাকিমপুর: জামিল হোসেন চলন্ত, গাইবান্ধার গোবিন্দগঞ্জ: জাহাঙ্গীর আলম, নীলফামারীর জলঢাকা: মোহাম্মদ মোহসীন, কুড়িগ্রামের উলিপুর: মামুন সরকার, বগুড়ার ধুনট: টিআইএম নুরুন্নবী, শিবগঞ্জ: তৌহিদুর রহমান মানিক, গাবতলী: মোমিনুল হক, কাহালু: মোহাম্মদ হেলাল উদ্দিন, নন্দীগ্রাম: আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর: গোলাম রাব্বানী, নওগাঁ: নির্মল চন্দ্র সাহা, ধামইরহাট: আমিনুর রহমান, রাজশাহীর মুন্ডুমালা: আমির হোসেন, কেশরহাট: মো. শহিদুজ্জামান, নাটোরের সিংড়া: জান্নাতুল ফেরদৌস, পাবনা: আলী মুর্তজা বিশ্বাস, চুয়াডাঙ্গার দর্শনা: মতিয়ার রহমান, ঝিনাইদহের হরিণাকুÐু: ফারুক হোসেন, কোটচাঁদপুর: শাহাজান আলী, যশোরের মনিরামপুর: মাহমুদুল হাসান, নড়াইল: আঞ্জুমান আরা, কালিয়া: ওয়াহিদুজ্জামান হীরা, বাগেরহাটের মোরেলগঞ্জ: মনিরুল হক, খুলনার পাইকগাছা: সেলিম জাহাঙ্গীর, সাতক্ষীরার কলারোয়া: মোহাম্মদ মনিরুজ্জামান, বরগুনা: কামরুল হাসান, পাথরঘাটা: আনোয়ার হোসেন, বরিশালের গৌরনদী: হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: কামাল উদ্দিন, ঝালকাঠির নলছিটি: ওয়াহেদ খাঁন, পিরোজপুরের স্বরূপকাঠী: গোলাম কবির, টাঙ্গাইল: সিরাজুল হক, মির্জাপুর: সালমা আক্তার, ভুঞাপুর: মাসুদুল হক, সখিপুর: আবু হানিফ, মধুপুর: সিদ্দিক হোসেন, কিশোরগঞ্জের কটিয়াদী: শওকত উসমান, মুন্সিগঞ্জ: মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া: শেখ তোজাম্মেল হক, রাজবাড়ীর পাংশা: ওয়াজেদ আলী, শরীয়তপুরের নড়িয়া: আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ: মান্নান হাওলাদার, জাজিরা: আব্দুল হক, জামালপুরের সরিষাবাড়ী: মনির উদ্দিন, শেরপুরের নকলা: হাফিজুর রহমান, নালিতাবাড়ী: আবু বক্কর, ময়মনসিংহের ভালুকা: মেজবাহ উদ্দিন, ত্রিশাল: নবী নেওয়াজ, গৌরীপুর: শফিকুল ইসলাম, ঈশ্বরগঞ্জ: হাবিবুর রহমান, নেত্রকোণার দুর্গাপুর: আলা উদ্দিন, সিলেটের গোলাপগঞ্জ: রুহেল আহমদ, জকিগঞ্জ: খলিল উদ্দিন, মৌলভীবাজার: ফজলুর রহমান, কুমিল্লার লকসাম: আবুল খায়ের, বরুড়া: বক্তার হোসেন, চৌদ্দগ্রাম: মীর হোসেন, চাঁদপুরের হাজীগঞ্জ: মাহবুব-উল আলম, ফেনী: নজরুল ইসলাম, নোয়াখালীর চৌমুহনী: আক্তার হোসেন, হাতিয়া: ওবায়েদ উল্লাহ, ল²ীপুরের রামগঞ্জ: আবুল খায়ের পাটওয়ারী।
তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমÐির রাজনৈতিক কার্যালয়ে বৃহ¯পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চ‚ড়ান্ত করে আওয়ামী লীগ। তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...