চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২৬
৭৮০
চরফ্যাশন প্রতিনিধি: বখাটের বিরুদ্ধে থানায় যৌন হয়রানীর অভিযোগ দেয়ায় সদ্য বিধবা নারীকে প্রাণনাশের ভয়ভিতি ও এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে বখাটে ও তার পরিবারের লোকজনসহ Ðানিয় একটি নারী উত্তক্তকারী চক্র। এমন অভিযোগ করেন চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ভূক্তভোগী ওই নারী।
তিনি অভিযোগ করে বলেন, গত নয় মাস পূর্বে করোনাকালীন সময়ে তার অসুস্থ স্বামী মারা যায়। স্বামী না থাকার সুযোগে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোজাম্মেল মিঝির ছেলে লম্পট মোসলেহ উদ্দিন মুসা তাকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে ফোন দিয়ে এবং সরাসরি বাড়িতে গিয়েও বিভিন্নভাবে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য কু-প্রস্তাব দিয়ে আসছে।
এছাড়াও প্রায় মাসখানেক পূর্বে বখাটে মোসলেহ উদ্দিন মুসা আমাদের বাড়িতে এসে রান্না ঘরে গিয়ে আমাকে জড়িয়ে ধরে আমার মুখে হাত দিয়ে গাল টেনে দেয়। আমি তাৎখনিক ডাক চিৎকার দিলে লম্পট মুসা কৌশলে পালিয়ে যায়। ওই নারী কান্নাভরা কন্ঠে আরও বলেন, এঘটনায় আমি গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও সমাধা না পেয়ে শশিভূষণ থানায় অভিযোগ দেই এবং সংবাদ মিডিয়াকে বিষয়টি জানাই।
এ অভিযোগের আলোকে একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রচারের পর থেকে বখাটে মুসা ও তার বড় ভাই নুরনবী,প্রতিবেশী খলিলসহ একাধিক ব্যক্তির একটি চক্র আমাকে ও আমার ও পরিবারকে প্রাণনাশের হুমকি ধামকিসহ এলাকা ছাড়া করার ভয়ভিতি দিয়ে আসছে। এমন অবস্থায় আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগছি। বিধবা নারীকে উত্তক্তের বিষয়ে অভিযুক্ত মুসা সংবাদকর্মীদের জানান, ওই নারী আমার সম্পর্কে ভাবী হয়। সেদিন আমি তার বাড়িতে গিয়ে কি রান্না হচ্ছে জানতে চাই এবং দুষ্টমি করে ভাবির গাল টেনে দেই। এর বাহিরে তার বাকি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
এবিষয়ে শশিভূষণ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, এঘটনায় ওই নারীর অভিযোগে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও শশিভূষণ থানা এলাকায় কোনো নারী উত্তক্তকারী ও বখাটে থাকলে তাদেরকেও অভিযোগের প্রেক্ষিতে আইনের আওতায় আনা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত