অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সরকারি স্কুলে ভর্তির লটারি ১১ জানুয়ারি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২০ রাত ১০:৫৫

remove_red_eye

৯৪১

বাংলার কণ্ঠ ডেস্ক: সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা কাটল। বয়স কয়েকদিন কম থাকায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেননি তাদের আবারো আবেদনের সুযোগ দেয়া হয়েছে। একই সঙ্গে আবেদনের সময় ৭দিন বাড়ানো হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সরকারি স্কুলগুলোতে অনলাইন আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। টেলিটকের ওয়েবসাইটের (যঃঃঢ়ং://মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সব কটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে। শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে। গত ৩০ ডিসেম্বর সারাদেশের সরকারি স্কুলগুলোর ভর্তিতে লটারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ভর্তি সংক্রান্ত এক শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করার জন্য আরও ১০ দিন সময় বাড়ানোর নির্দেশ দেয় উচ্চ আদালত।  সারাদেশে মোট ৩৮৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন নেয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানে ভর্তিতে মোট চার লাখ ৬৭ হাজার ৩২৪টি আবেদন জমা পড়েছে। যদিও বয়স নিয়ে জটিলতার কারণে অনেক শিক্ষার্থী ভর্তির আবেদন করতে পারেনি। ভর্তিচ্ছু সব শিশু আবেদন করতে পারলে এ সংখ্যা অন্তত ছয় লাখ ছাড়িয়ে যেত বলে বলছেন সংশ্লিষ্টরা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...