অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় নতুন বই নিতে স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২১ রাত ০৮:১৩

remove_red_eye

৭৩৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বছরের শুরুতে নতুন বই নিতে স্কুলে স্কুলে ছুটে গেছেন কোমলমতি শিক্ষার্থীরা । যেন নতুন বই মাতায়োরা শিশু শিক্ষার্থীরা। এযেন অঘোষিত বই উৎসব বিরাজ করছিল প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলে।

তবে লক্ষণীয় বিষয় করোনা ভয়কে উপক্ষো করে প্রত্যেক শিশু অভিভাবকদের সাথে নিয়ে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে বই নিতে স্কুলে ছুটে যায়। আর প্রত্যেক শিক্ষার্থী নতুন বই পেয়ে খুশিতে আতœহারা হতে দেখা গেছে। এটা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের প্রত্যেকটি স্কুলের চিত্র।

এদিকে শুক্রবার সকাল ১০ টায় হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে শাররীক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে বই বিতরন করেছেন উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান মনির। এই সময় ওই স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী সাউদা, নুসাইবা, মিশু, শাহেদ, রাতুল সহ অনেকে জানান, নতুন বই নিতে স্কুলে এসেছি। আমরা অনেক খুশি।

এদিকে শিশু শিক্ষার্থীর অভিভাবকরা জানান, নতুন বই স্কুলে দিবে শুনে সকালে ঘুম থেকে উঠে স্কুলের পোশাক পরিধান করে স্কুলে যাওয়ার বায়ন ধরে বসে রয়েছে। অনেক অভিভাবক জানিয়েছেন, শিশুরা বাধ্য করায়, তারা করোনার ভয়কে উপেক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে স্কুলে বই নিতে এসেছেন।

এছাড়াও মাধ্যমিক পর্যায়ে প্রতিটি ক্লাসে তিনটি গ্রæপে ভাগ করে বই বিতরন করা হচ্ছে বলে জানিয়েছেন হাজিরহাট হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...