অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় সরকারি টল ঘরে শিক্ষকের মুরগির ফার্ম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০১৯ রাত ১০:১১

remove_red_eye

৮৯৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ০৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের মালের হাট বাজারে সরকারি ভাবে দেওয়া টল ঘরে মুরগির ফার্ম দেওয়ার অভিযোগ উঠেছে । স্থানীয় এক মহিলা ইউপি সদস্য শাহানা বিলকিস স্বামী ও চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ আলমগীর বকশি প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে সরকারি টল ঘরে মুরগির ফার্ম দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মালের হাট বাজারের ব্যবসায়ীদের জন্য সরকারি ভাবে দেওয়া টল ঘর নিজেদের জমি দাবী করে বয়লার মুরগির ফার্ম দিয়েছেন স্থানীয় মহিলা মেম্বার এর স্বামী ও মাদ্রাসার শিক্ষক প্রভাবশালী আলমগীর বকসী ।
নাম প্রকাশ না করার স্বত্বে ঐ বাজারের একাদিক ব্যবসায়ী জানান, আলমগীর বকশি ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি টল ঘর নিজের মুরগির ফার্ম দিয়েছেন। তারা পারেনা এমন কোন কাজ নেই। তারা সবাই চাকরীজীবি এবং আলমগীর বকশিসের স্ত্রী স্থানীয়ন জনপ্রতিনিধি। যার জন্য তারা এমন ক্ষমতা দেখাচ্ছে।
তবে স্থানীয় ইউপি সদস্য মোঃ কামাল হোসেন বলেন, টহল ঘরটি এলজিইডি একটি প্রোজেক্ট এর মাধ্যমে করেছে। কিন্তু হঠাৎ আলমগীর মাষ্টার মুরগি ফার্ম দিয়েছে। তবে কিভাবে দিয়েছে সেটা জানিনা। পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন আহমেদ জানান, আলমগীর বকশিসরা সরকারি টহল ঘরে মুরগী ফার্ম দিয়েছে শুনেছি এবং মুরগী পালনের কারনে পরিবেশও নষ্ট হচ্ছে। অভিযোগের বিষয়ে আলমগীর বকশিসর সাথে যোগাযোগ করলে তিনি জানান, টল ঘরের ওই জমি তার। তার জমিটি সরকার অধিগ্রহন করেনি। জমির খাজনাও তারা দেন। তাই তিনি টল ঘরে মুরগির ফার্ম দিয়েছেন। সরকার যদি চায় তা হলে ওই টল ঘর ছেড়ে দিবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...