অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ময়না তদন্তের প্রতিবেদন: চরফ্যাসনের গৃহবধূ নাছরিনকে শ্বাসরোধ করে হত্যা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২১ রাত ১০:২২

remove_red_eye

৬৪৪

চরফ্যাশন  প্রতিনিধি :  ভোলার চরফ্যাশনে গৃহবধূ নাছরিনের মৃত্যুর ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা নিলেও ৪২ দিন পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদন আসে।ওই রির্পোট আসার পর নিহত নাছরিনের পরিবার অবশেষে একটি হত্যা মামলা দায়ের করেছে।  ময়নাতদন্তের প্রতিবেদনে নাছরিনকে শ্বাসরোধ করে হত্যার তথ্য প্রমানের পরে গত শুক্রবার নিহতের ভাই সাইফুল ইসলাম রুবেল বাদী হয়ে ৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তা রুজু করে। নিহত খাদিজা নাছরিন চরফ্যাশন সরকারী কলেজে অফিস কাম কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতেন।
মামলার তথ্য বিবরণীতে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে পৌরসভা ৯নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন দেওয়ানের ছেলে কামাল হোসেনের সঙ্গে খাদিজা নাছরিনের বিবাহ হয়। বিয়ের পর থেকেই কামাল ও তার পরিবারের সদস্যরা যৌতুক দাবী করে আসছিলো। কামাল হোসেন ও তার পরিবারের দাবিকৃত যৌতুকের ওই টাকা না দেয়ায় খাদিজা নাছরিনকে কামাল ও তার পরিবারের সদস্যরা শারিরিক ও মানষিকভাবে নির্যাতন করতেন। গত বছরের নভেম্বরের ২১ তারিখে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা নাছরিনের একটি নবজাতক শিশুর জন্ম হয়। পরদিন ২২ নভেম্বর সোমবার সন্ধ্যায় পৌরসভা ৯নং ওয়ার্ড কালিয়াকান্দী গ্রামে নাছরিনের শ্বশুরালয়ে কামাল হোসেন দেওয়ানের বেডরুম থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাছরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় টিভি চ্যানেলসহ স্থানিয় জাতীয় ও আঞ্চলীক পত্রিকার সংবাদকর্মীদের বলিষ্ঠ কন্ঠে নাছরিনের রহস্যজনক মৃত্যুকে সরাসরি আত্মহত্যা বলে জোর দাবী করেন থানার ওসি মনির হোসেন মিয়া। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে এটি আদৌতে আত্মহত্যা নয় বরং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।  খাদিজা নাছরিন পৌরসভা ১নং ওয়ার্ডের হাদিস মিস্ত্রী বাড়ির ফারুক মিস্ত্রীর মেয়ে। এঘটনায় চরফ্যাশন থানায় (২৩নভেম্বর) একটি অপমৃত্যু মামলা হলেও ঘটনার ৪২ দিন পরে মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন আসলে নিহতের পরিবার হত্যা মামলাটি দায়ের করেন। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন শনিবার (২জানুয়ারী) দুপুরে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে হত্যা ও সহায়তার অপরাধে কামাল হোসেনসহ ৬জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...