অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার মেঘনায় যাত্রীবাহি ট্রলার ডুবি, আহত ২০

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ সন্ধ্যা ০৬:২৮

remove_red_eye

৬৭৩

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা থেকে নোয়াখালী জেলার হাতিয়ার চেয়ারম্যান ঘাট যাওয়ার পথে সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের ধাক্কায় দুইশতাধিক যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন সংলগ্ন মেঘনায় এই দূর্ঘটনা ঘটে। এ সময় অল্পের জন্য ওই দুইশতাধিক যাত্রী প্রাণে রক্ষা পেলেও ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের মনপুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ট্রলারে থাকা সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষে থেকে নিশ্চিত করা হয়েছে।

নৌ-দূর্ঘটনায় আহতদের মধ্যে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা আয়শা বেগম (৭ মাস), তানজু বেগম (৫), রিপা বেগম (৩০), হেলাল (৫৫), জসিম (৫৫), দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০), স্বপ্না বেগম (৪০), রিপাত (৭), রেহানা (৩০), মুনতাহা (২), ফারজানা (৬), এছাড়াও লালমোহন উপজেলার রুবেল (১৯), নোয়াখালীর নাজিম (২০) ও নুরনবী (১৮) এর নাম পাওয়া গেছে।

উদ্ধার হওয়া যাত্রীরা জানান, মনপুরার মাষ্টারহাট ঘাট থেকে দুইশতাধিক যাত্রী ও গবাদি পশু নিয়ে আলাউদ্দিন মাঝির যাত্রীবাহী ট্রলার নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটে পথে রওনা দেয়। পথে মনপুরার হাজিরহাট ল্যান্ডিং স্টেশন ঘাট সংলগ্ন মেঘনায় ইসলাম মাঝির সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীবাহি ট্রলারের একপাশ ভেঙ্গে গিয়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা যাত্রীরা মেঘনায় পড়ে যায়। পরে স্থানীয়রা মেঘনায় পড়ে যাওয়া যাত্রীসহ গবাদি পশু উদ্ধার করে। তবে এই ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রলার ডুবির ঘটনায় সকল যাত্রী উদ্ধার হয়েছে। তবে যাত্রীবাহি ট্রলারের মাঝি আলাউদ্দিন মৌখিক অভিযোগ দিয়েছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা জানান, ট্রলার ডুবির ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...