অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই জানুয়ারী ২০২১ রাত ১১:২০

remove_red_eye

৭৭৫




বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  ভোলার বোরহানউদ্দিন উপজেলায়   দশম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুতর অবস্থায় বুধবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মাসুদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। তার বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে। তবে এখনো থানায় কোন অভিযোগ না পাওয়ায় তাকে আটক বলতে নারাজ পুলিশ।
স্থানীয় ও স্বজনরা জানান, বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্রী (১৪) উত্তর চকঢোষ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার দুপুরে বাড়ি যাওয়ার জন্য দাড়িয়ে ছিলো। এ সময় তজুমদ্দিন বাজারের দোকান কর্মচারী মাসুদ ও তার সহযোগী বাড়ি পৌছে দেয়ার কথা বলে মোটর সাইকেলে তুলে নেয়। বাড়ি পৌছে না দিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ওই দুই যুবক মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর প্রচন্ড রক্তক্ষরন হলে বিকাল ৩টায় মুমুর্ষ অবস্থায় মাসুদ তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার উন্নতি না হলে রাতে তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ধর্ষণের শিকার তরুনী জানান,দুপুরে বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে দাড়িয়ে ছিল। এসময় পূর্বপরিচিত মাসুদ তাকে বাড়ি পৌছে দেয়ার কথা বলে মোটর সাইকেলে তুলে নিয়ে যায়। হাসপাতালের বেডে শুয়ে ওই ছাত্রী ঠিকমতো কথা বলতেও পারছিলো না।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সায়েদুর রহমান সাংবাদিকদের জানান, রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু রক্ত বন্ধ হচ্ছে না। গাইনি বিশেষজ্ঞ দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ওই ছাত্রীর বাবা ও মা সাংবাদিকদের জানান, মেয়ের বাড়ি ফিরতে দেরি দেখে তারা খোঁজাখুজি করে। বিকালে থানা পুলিশ জানান তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন বুধবার রাত পৌনে ১০ টায় জানান,  বোরহানউদ্দিন  হাসপাতাল থেকে পুলিশ অভিযুক্ত ধর্ষক মাসুদকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে। লিখিত অভিযোগ না পাওয়া তারা আটকের ব্যাপারে অফিসিয়াল কোন সিদ্ধান্ত দিতে পারেননি। ওই যুবক তজুমদ্দিন বাজারে একটি থাইগøাসের দোকানের কর্মচারী।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...