অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে মিথ্যা মামলা হতে মুক্তি পেতে স্কুল শিক্ষকের সাংবাদিক সম্মেলন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২১ রাত ০৮:৫২

remove_red_eye

৭৫৯

বোরহানউদ্দি প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার ৭নং উত্তর কূড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহে আলম মিথ্যা মামলা হতে মুক্তি পেতে সাংবাদিক সম্মেলন করেন।  বৃহস্পতিবার দুপুর ২টায় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার গ্রামের বাড়ী বড়মানিকা ৪নং ওয়ার্ড, বোরহানউদ্দিন। আমি বিয়ে করি উপজেলার বড়মানিকা ১নং ওয়ার্ডের ওবায়দুল হক এর মেয়ে। আমার শ্বশুরদের সাথে একই এলাকার মো. হারুন পিতা মৃত সৈয়দ আহমেদ গংদের সাথে দীর্ঘ দিন জমি সংক্রান্ত বিরোধে উভয়ের মামলা চলমান রয়েছে। কিন্তু দু:খের বিষয় ওই বিরোধ কে কেন্দ্র করে কু-চক্রি মহলের পরামর্শে হারুন গংরা আমার বিরুদ্ধে দু’টি মিথ্যা মামলা করেন। যার মধ্যে ভোলা কোর্টে একটি নারী ও শিশু নির্যাতন মামলায়ও আমাকে ১নং আসামী করা হয়। ওই বাদীনী কে আমি চিনি না। আরোও একাধিক মামলা জড়িয়ে আমাকে ক্ষতি সাধনের হুমকিও দিচ্ছে ওই হারুন গংরা।
তিনি আরোও জানান, আমার ১টি ছেলে প্রতিবন্ধি। ৩টি সন্তানকে নিয়ে আমার এ সংসার। ওদের এ মিথ্যা মামলায় আমি অর্থনীতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষকতার মহান পেশার সুনাম নষ্ট করতে উঠে পরে লেগেছে ওই গ্রæপ। আমার শশুরের সাথে তাদের মামলা আছে এটা তাদের আর আমার শশুরের ব্যাপার। কিন্তু ওই গ্রæপ আমার সরকারী চাকুরী ক্ষতিসাধনের উদ্দ্যেশে পরিকল্পিত ভাবে একের পর এক এসব মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন।
তিনি আরোও বলেন, এরপূর্বে ২০১০ সালে আমার নামে এ হারুন গংরা নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে তাও মিথ্যা প্রমাণিত হয়। বার বার আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়। আমি আমার পরিবারকে নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভূগছি।  এসকল মিথ্যা মামলা হতে মুক্তি পেতে স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এ স্কুল শিক্ষক। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কুল শিক্ষকের স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...