দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ রাত ১০:৩৬
৯০৯
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জয়নাল আবেদিন আলীম মাদরাসার শিক্ষক হাবিবুল্যাহকে দফায় দফায় মারধর করার অভিযোগ উঠেছে ওই মাদরাসার অধ্যক্ষ আবদুর রহিম জসিমের বিরুদ্ধে। এ ব্যাপারে হাবিবুল্যাহ নিজে বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দুই দফায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিবাদে শিক্ষক কর্মচারীগণ বৃহস্পতিবার দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় সেলিম চত্বরে মানববন্ধনও করেছেন। মৌলভী হাবিবুল্যাহ ওই মাদরাসার ইবতেদায়ী শাখার প্রধান শিক্ষক। এবিষয়ে দৈনিক বাংলার কণ্ঠসহ একাধিক গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হোসেন উভয়পক্ষকে নিয়ে সোমবার বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে শুনানির দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান মনজুর আলমখাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খাঁন, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও ভুক্তভোগী শিক্ষক হাবিবুল্যাহ এবং অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম জসিমকে নিয়ে শুনানিতে বসেন। বসারপর দুইজন শিক্ষকের সাক্ষী শোনা শেষে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম জসিম সেখান থেকে দৌঁড়ে পালান।
এবিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হোসেন জানান, শুনানি চলাকালে অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম জসিম হঠাৎ করে বলে উঠেন ওয়াস রুমে যাবে। তার হাটার গতি সন্ধেহ হলে একজন লোককে দেখতে পাঠাই। তিনি দেখলেন অধ্যক্ষ জসিম সজোরে এক দৌঁড় দিয়ে পালাচ্ছেন। ইউএনও কাওছার আরও বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জয়নাল আবেদিন আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু খাঁন বলেন, সাক্ষী গ্রহণের একপর্যায়ে হঠাৎ করে অধ্যক্ষ জসিম সেখান থেকে দৌঁড়ে পালিয়েছেন। এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত