তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই জানুয়ারী ২০২১ রাত ১০:৩৯
৭৭২
তজুমদ্দিন প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন প্রেসক্লাব প্রাঙ্গনে মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন পরবর্তী আলোচনাকালে ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী েেচৗধূরী শাওন বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধে সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে জনমত সৃষ্টিতে অবদান রেখেছেন। বহু সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। স্বাধীনতা যুদ্ধে মানুষকে অনুপ্রেরণা দিয়ে তখনকার সংবাদমাধ্যম বিজয় নিশ্চিতের জন্য অগ্রণী ভূমিকা রেখেছে। সোমবার (১১ জানুয়ারী) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিত সভা এবং মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে টেলিকনফারেন্সে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের নিয়ে আমি তজুমদ্দিনকে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তজুমদ্দিন উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে নদীর তীর সংরক্ষন করেছি। ৩১ সয্যা হাসপাতালকে ৫১ সয্যায় উন্নীত করেছি। একটি ফায়ার স্টেশন স্থাপনসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং বহুতল ভবন নির্মান করেছি।
প্রেসক্লাব সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা, আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরণ, হেলাল উদ্দিন সুমন, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মো: মুঈন উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রমূখ।
এরআগে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল এবং উপজেলা নির্বাহি অফিসার পল্লব কুমার হাজরা স্থানীয় নেতৃবৃন্দদের নিয়ে তজুমদ্দিন প্রেসক্লাব প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবহুল ছবি এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের চিত্র সম্বলিত “মুক্তিযুদ্ধ কর্ণার” উদ্বোধন করেন।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক