তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই জানুয়ারী ২০২১ রাত ০৮:৩০
৭১০
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় মৎস্য প্রশাসন ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল আটক করা হয়েছে। পরে আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজঘাট এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১২জানুয়ারী) সকাল থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান ও কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদের নেতৃত্বে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেঘনার বুকে জেগে উঠা বিচ্ছিন্ন চরমোজাম্মেল ও কলাতলী সংলগ্ন মেঘনা থেকে ৫ হাজার মিটার কারেন্টজাল, ২ হাজার মিটার মশারীজাল ও ২টি অবৈধ বেহুন্দিজাল আটক করেন। পরে আটককৃত জাল দুপুর ৩ টায় শশীগঞ্জ ¯øুইজঘাট এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার উপস্থিতে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা রাশেদ খাঁন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সাংবাদিক চপল রায় প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত