অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মোকলেছ বকসীর হেলমেট বাহিনীর তান্ডবে এলাকায় আতংক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১১:০৪

remove_red_eye

৯৯৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর বহিরাগত হেলমেট পড়া হোন্ডা বাহিনী এলাকায় আতংক ছড়াচ্ছে। ওই বাহিনী প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের উপর হামলা ও বাড়ি ঘরে ভাংচুর করেছে বলে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন ১১ নং ওয়ার্ডের ৩জন কাউন্সির প্রার্থী। সোমবার বিকেল ৫টায় ওয়ার্ডের ডালিম মার্কার প্রার্থী মো: ফরিদ মাষ্টারের কার্যালয়ে একযোগে ৩ প্রার্থী এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে প্রার্থী মো: ফরিদ মাষ্টার অভিযোগ করেন, প্রতিদ্বন্দি উটপাখী মার্কার প্রার্থী মোকলেছ বকসীর হেলমেট পড়া বহিরাগত হোন্ডা বাহিনীর কারণে এলাকার নির্বাচনী পরিবেশ ব্যহত হচ্ছে। ওই প্রার্থী নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিঘিœত করার লক্ষ্যে অস্ত্রসস্ত্র নিয়ে গত শনিবার প্রতিদ্ব›িদ্ব প্রার্থী সাইদুল ইসলাম মাসুদের বাড়িতে হামলা করে। ফরিদের চাচাতো ভাই ইসমাইল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। ইসমাইল বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ফরিদ আরো অভিযোগ করেন, ভোলা-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। তিনি পৌর নির্বাচনে সকলকে শান্তপূর্ণ অবস্থানে থাকার আহবানও জানান। তা সত্তেও মোকলেছ বকসীর নেতৃত্বে হামলার ঘটনা ঘটলো। যা ন্যাক্কারজনক ঘটনা। আমরা প্রশাসনের কাছে ও নির্বাচন কমিশনের কাছে এ এলাকায় লেভেল প্লেয়িং ফিল্ড চাই।
পাঞ্জাবী মার্কার প্রার্থী সাইদুল ইসলাম মাসুদ জানান, আমরা এলাকার শান্তিপূর্ণ অবস্থানের জন্য ৩ প্রার্থী এক হয়েছি। আমরা ফরিদ মাষ্টারকে সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করবো। ফরিদকে সমর্থন দেওয়ার কারণে মোকলেছ বকসী ক্ষিপ্ত হয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে। হোন্ডা বাহিনী দিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে হামলার জন্য। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টেবিল ল্যাম্প মার্কার প্রার্থী আলহাজ্ব আবুল হাসেম মেম্বার, কালমা ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: আলমগীর পাটোয়ারী প্রমূখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...