অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে স্ত্রী'র সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা!


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২১ রাত ১১:০৫

remove_red_eye

৮০৫



চরফ্যাশন প্রতিনিধি :  উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড কুলসুমবাগ গ্রামে স্ত্রী’র সঙ্গে অভিমানে বিষপান করে স্বামী আত্মহত্যা করেছে বলে সূত্রে জানা গেছে। নিহত জাহের (৪৮) ওই এলাকার বাসীন্দা পাচ্ছু মৃধার ছেলে।
এলাকা সূত্রে জানা গেছে,  স্ত্রীর সাথে অভিমান করে বাড়ি সংলগ্ন দরজায় গিয়ে বিষাক্ত কিটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এসময় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহতের প্রতিবেশীরা জানান, নিহত জাহের তার ২৮ শতাংশ জমি বিক্রি করে প্রায় ১৪ লাখ টাকা স্ত্রী ফরিদার নামে ব্যাংক হিসাব খুলে রেখে দেন। জাহের র্দীঘ দিন বিভিন্ন জটিল রোগে ভুগে সম্প্রতী চিকিৎসার জন্য টাকা চাইলেও স্ত্রী টাকা দিতে নারাজ থাকায় অভিমান করে সোমবার মধ্যরাতে সকলের অগোচরে আত্মহত্যা করে বলে স্থানীয় প্রতিবেশীরা দাবি করেন। ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন জানান, ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...