চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২১ রাত ১০:৫৪
৭৬৬
চরফ্যাশন প্রতিনিধি : স্বাস্থ্যসেবায় রোগী ধরার দালাল নির্ম‚লে অভিযান পরিচালনা হয়েছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ইয়াছিন আরাফাতের নেতৃত্বে রোগীর ডাক্তারি ব্যবস্থা পত্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৪ দালাল আটক করা হয়। রবিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলা দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ও সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় ৷ এসময় বিভিন্ন ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ইউসুফ (৩৫), রিয়াদ (২৮), রোমান (২৫), সোহেল (২৩) নামের ৪ জন দালাল কে হাতেনাতে আটক করে সাময়িক শাস্তি দিয়ে দালালি না করার শর্তে ছেড়ে দেয়া হয়৷এসময় উপজেলা দালাল নির্ম‚ল কমিটির আহŸায়কের সাথে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোঃ শাজাহান মিয়া, সাধারণ স¤পাদক আবুল কাশেম মিলিটারি, সাংগঠনিক স¤পাদক তিতুমীর মিয়াজি, দালাল নির্ম‚ল কমিটির সদস্য সচিব মিল্লাতে এলাহী'সহ প্রায় ৮ সদস্যের একটি টিম।
জানা যায়, চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর এবং বাহিরে দীর্ঘ দিন যাবত একটি চক্র সাধারণ রুগী বা অভিভাবক কে প্রথমে মায়ার জালে বন্দী করে নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা এবং ঔষধের দোকান থেকে ঔষধ ক্রয় করতে বাধ্য করছে৷ এতে কমিশনের মাধ্যমে দালাল চক্রটি হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণের অর্থ৷ সাধারণ রোগী ও জনগণের এমন অভিযোগের প্রেক্ষিতে চরফ্যাশনের স্বাস্থ্য খাতকে দালাল মুক্ত রাখতে এমন কমিটি গঠন এবং অভিযান পরিচালিত হয়েছে৷ ইতিপূর্বে উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে গ্রেফতারের মাধ্যমে অর্থদÐ আদায় করে ছেড়ে দেয়া হয়।
দালাল নির্ম‚ল কমিটির আহŸায়ক ইয়াছিন আরাফাত বলেন, এসকল দালালের কারনে আজ আমরা সম্মান নিয়ে প্রকৃত পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে রুগীদের সেবা দিতে পারছি না। এখানে বেশিরভাগ দালাল ঔষধের দোকানের কিন্তু সাধারণ মানুষ গড়ে আমাদের কে খারাপ মনে করছে৷ মানসম্মানের কথা চিন্তা করে আমরা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সিদ্ধান্তে এ উদ্যোগ গ্রহণ করেছি৷ অভিযানে যে কোন প্রতিষ্ঠানের দালাল হাসপাতালে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ আমরা আপনাদের ও উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আশা করছি আমরা সফল হবো। এদিকে এমন উদ্যোগ গ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দালাল নির্ম‚ল কমিটি কে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছে চরফ্যাশন উপজেলার সকল স্তরের মানুষ৷ তারা আশাবাদী এ কমিটির মাধ্যমে দালাল মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে৷
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত