বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৫৩
৮৫৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : তথা কথিত আহলে হাদিস তথা লা মাজহাবি-সালাফি মতবাদ প্রচারের নামে ধর্মীয় অনুভুতিতে আঘাত ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটি ভোলা জেলা শাখা। সোমবার দুপুর ১২টার দিকে ভোলা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারন সম্পাদক মাওলানা তাজ উদ্দিন অভিযোগ করে বলেন, বাংলাদেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান। দীর্ঘ যুগ যুগ ধরে আমরা শান্তি-শৃঙ্খলার সাথে ধর্মীয় রীতিনীতি পালন করে যাচ্ছি। সম্প্রতি তথাকথিত আহলে হাদিস তথা লা-মাজহাবী ও সালাফী অনুসারীরা সামাজিক শৃঙ্খলা এবং মুসলিম ঐক্য বিনষ্টের জন্য ধর্মীয় বিরোধ সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। আর ইসলামের নাম দিয়ে যারা ধর্মীয় বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা সরকার ও প্রশাসনের দায়িত্ব।
তিনি আরও বলেন, এই লা-মাজহাবীদের এক অনুসারী ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম বাবুল আহলে হাদিস তথা লা মাজহাবি-সালাফি মতবাদ প্রচারের নামে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে এলাকায় মানুষের মাঝে আহলে হাদিস নামে ধর্মীয় বিষয়ে বিভেদ সৃষ্টি করছে। এমনকি কামরুল আহলে হাদিস কমপ্লেক্স নামে একটি আস্তানা তৈরির চেষ্টা করছে। সেখান থেকে সে রমজান মাসে ইফতারের আধা ঘন্টা আগে আযান ও বিকেল তিনটার সময় আসরের আযান প্রচার করে থাকে। যার ফলে এলাকার ধর্মপ্রাণ মানুষ তার সে আস্তানাটি ভেঙ্গে দেয়। পরবর্তীতে কামরুল এলাকার ১৯ জন নিরহ মুসল্লীর নামে একটি মিথ্যা মামলা দেয়। এমনটি যুগ যুগ ধরে মুসলমানরা যে কালেমা পড়ে আসছে সে কালেমা নাকি শেরেকী কালিমা বলেও অপপ্রচার চালাচ্ছে কামরুল। এটি নিয়ে ওই এলাকায় দীর্ঘ দিন বিশৃঙ্খলা চলে আসছে। বিষয়গুলি নিয়ে ভোলার আলেম সমাজ বেশ কয়েকবার প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে। কিন্তু কামরুলে এ অপতৎপরতা বন্ধ হয়নি। এ নিয়ে এলাকার ধর্মপ্রান মুসল্লিদের মাঝে মুসল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। তাই আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে কামরুল ইসলাম বাবুল কে গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিন ,সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান, সমাজ কল্যান সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ। অপর দিকে আহলে হাদিস সংগঠনের সাধারন সম্পাদক কামরুল ইসলাম জানান, তারা ইসলাম ধর্মের সকল অনুশাসন মেনে চলছেন । তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রমজান মাসে ইফতারের আধা ঘন্টা আগে আযান ও বিকেল তিনটার সময় আসরের আযান প্রচারের অভিযোগ সত্য নয় বলে জানান। তাদের বিরুদ্ধে ঈমান আক্বিদা সংরক্ষন কমিটির অভিযোগ সত্য নয় বলেও তিনি দাবী করেন। মূলত কামরুল তার প্রতিবেশী জাকির নামে এক ব্যক্তি কাছে ৫ লাখ টাকা পান। ওই টাকা চাওয়ায় জাকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা আহলে হাদিসের মসজিদে হামলা করে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। বর্তমান মুক্তিযোদ্ধা পরিবার ও মসজিদ কমিটির সদস্যরা নিরাপত্তা কামনা করে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত