চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২১ রাত ১০:৪৫
৬৮০
চরফ্যাশন প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, শেখ হাসিনা শুধু মানববতার নেত্রী নন, তিনি উন্নয়নের নেত্রী। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে কোন ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকবে না। সে লক্ষ পূরণে সরকার কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে মুগ্ধ হয়ে বলেছেন আমি আনন্দিত, অভিভূত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চরফ্যাশন। আমি এখানকার উন্নয়নের কথা দূর থেকে শুনে এখানে আসার ইচ্ছা পোষণ করেছি। এ অঞ্চলের ঐতিহ্য কৃষি, মৎস্য, নদী। এখানে পর্যটনশিল্পের সম্ভাবনা খুব উজ্জ্বল।
তিনি সোমবার দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
অনুষ্ঠানের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে তার বাবার কবর জিয়ারত করেন এবং জ্যাকব টাওয়ার, খাসমহল জামে মসজিদ, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, কুকরি মুকরি, বেতুয়া প্রশান্তি পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য একাডেমিক ভবনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রমুখ।
চরফ্যাশনে ৮ টি কলেজ মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে রসুল ডিগ্রী কলেজকে ৯৩ রানে হারায় বেগম রহিমা ইসলাম কলেজ। খেলা শেষে বেগম রহিমা ইসলাম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল আলম প্রধান অতিথির কাছ থেকে পুরুস্কার গ্রহণ করেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক