অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২১ রাত ১০:৪৫

remove_red_eye

৭০০

চরফ্যাশন প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, শেখ হাসিনা শুধু মানববতার নেত্রী নন, তিনি উন্নয়নের নেত্রী। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে কোন ভূমিহীন ও গৃহহীন মানুষ থাকবে না। সে লক্ষ পূরণে সরকার কাজ করছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়নের চিত্র দেখে মুগ্ধ হয়ে বলেছেন আমি আনন্দিত, অভিভূত। প্রাকৃতিক  সৌন্দর্যে ভরপুর এই চরফ্যাশন। আমি এখানকার উন্নয়নের কথা দূর থেকে শুনে এখানে আসার ইচ্ছা পোষণ করেছি। এ অঞ্চলের ঐতিহ্য কৃষি, মৎস্য, নদী। এখানে পর্যটনশিল্পের সম্ভাবনা খুব উজ্জ্বল।
তিনি সোমবার দুপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

অনুষ্ঠানের পূর্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে তার বাবার কবর জিয়ারত করেন এবং জ্যাকব টাওয়ার, খাসমহল জামে মসজিদ, ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, কুকরি মুকরি, বেতুয়া প্রশান্তি পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য একাডেমিক ভবনসহ চরফ্যাশন উপজেলার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো.রুহুল আমিন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান প্রমুখ।

চরফ্যাশনে ৮ টি কলেজ মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে রসুল ডিগ্রী কলেজকে ৯৩ রানে হারায় বেগম রহিমা ইসলাম কলেজ। খেলা শেষে বেগম রহিমা ইসলাম কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফুল আলম প্রধান অতিথির কাছ থেকে পুরুস্কার গ্রহণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...