মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২১ রাত ১০:১৬
৯৩৯
হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলার দ্বীপ উপজেলা মনপুরাতে জরায়ু ক্যান্সার স্ক্যানিং টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম।
দৈনিক ৩০ জন নারী জরায়ুর ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা এখান থেকে করাতে পারবে। ইউএনএফপিএ’র অর্থায়নে এ টেস্ট ব্যবস্থা চালু করা হয়।
জেলা সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম বলেন, সাধারণত ৩০ থেকে ৬০ বছর পর্যন্ত নারীরা জরায়ুতে ক্যান্সার সমস্যায় আক্রান্ত হতে পারে। নারীদের জরায়ুতে ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব। কিন্তু রোগ নির্ণয়ে বিলম্ব হলে অবস্থা কঠিন আকার ধারণ করে। এ পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ের অবস্থা নির্ণয় করা যাবে।তিনি আরো বলেন, এতে করে রোগী সুস্থ হওয়ার সুযোগ থাকে। জেলার অন্য সব উপজেলায় এ টেস্ট কার্যক্রম চালু থাকলেও আজ মনপুরাতে শুরু করা হলো। প্রত্যন্ত বিচ্ছিন্ন এ এলাকার নারীদের স্বাস্থ্য সেবায় নতুন মাত্রা যোগ হলো এর মাধ্যমে। তাই কারো জরায়ুতে ক্যান্সারের ল²ণ যদি দেখা যায় অথবা না দেখা যায় তারপরেও এ টেস্ট করানো ভালো বলে জানান সিভিল সার্জন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোয়ানুল আলমসহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত