অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় প্রজনন স্বাস্থ্য ও পরিসেবা বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:১৯

remove_red_eye

৮৭০

বাংলার কন্ঠ প্রতিবেদক : কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে ভোলায় “যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার স¤পর্কে তথ্য ও পরিসেবা” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক মো:মাসুদ আলম ছিদ্দিক।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘অধিকার এখানে, এখনই’ ও ‘নারীপক্ষ’ এর যৌথ আয়োজনে কর্মশালায় সভাপত্বিত করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: মাহামুদুর রহমান। এসময় আলোচনায় অংশ নেয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন আল ফারুক,ডা. আফরোজা বেগম,ডা.পরভীন আক্তার,সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদক চন্দ্র দাস সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত্ব বক্তব্য রাখেন অধিকার এখানে এখনই প্রকল্পের সমন্বয়কারী সামিয়া আফরিন। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তারুণ্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু। কর্মশালায় ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্যাকমো, পরিবার পরিকল্পনা পরিদর্শক,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা। এসময় বক্তব্য রাখেন তারুণ্যের কন্ঠস্বর এর ভোলা জেলা সদস্য জান্নাতুল আইরিন,আব্দুল্লাহ নোমান।
এসময় বক্তারা বলেন বয়:সন্ধিকালকেই কিশোর-কিশোরী প্রজনন ক্ষমতা লাভ করে। তাই এসময় থেকেই প্রজনন স্বাস্থ্য শিক্ষার প্রয়োজন। কিশোর-কিশোরীদের ভালভাবে নিজেদের যতœ নিতে সেবা দিতে সরকার কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার জন্য কর্নার চালু করেছে। এই সেন্টার থেকে যেন কিশোর কিশোরীরা এসে যেন সেবা পায় তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। কিশোর-কিশোরীদের সুস্বাস্থ্যের জন্য অন্যান্য স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রয়োজনীয় প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহন নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আজ যারা কিশোর-কিশোরী আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তাই তারা যেন সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য আমাদের যারযার অবস্থান থেকে কাজ করতে হবে বলে জানান।
কর্মশালার মাধ্যমে আগামী দিনে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হবে। সেখানে কিশোর-কিশোরী ও যুবগন গোপনীয়তার সাথে স্বাস্থ্য সেবা গ্রহন করবে। সেন্টার গুলোতে প্রয়োজন অনুযায়ী ঔষুধ থাকবে কিশোর কিশোরীদের জন্য।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...