তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২১ রাত ০৮:৪৯
৭৪৭
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দুলালের নামাযের জানাজায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তজুমদ্দিন ষ্টডিয়ামে বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকাল ১১ টায় শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষের ঢল নামে। এ সময় তার স্মৃতিচারণ করে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন টেলিকনফারেন্সের বক্তৃতায় বলেন, দুলাল ছিলেন আওয়ামীলীগে নিবেদিত প্রাণ। তা সত্তে¡ও দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষ তাকে ভালোবাসতো। দুলাল ছিলেন একজন নীতিবান নেতা তিনি কখনো নীতিবর্হিভূত কোন কাজকে প্রশ্রয় দিতেন না। তার মৃত্যুতে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের অপূরণীয় ক্ষতি হয়েছে যা কখনো পূরণ হওয়ার নয়। এ সময় মরহুমের বিদেহী আতœার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ফখরুল হাওলাদার, তজুমদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ। জানাজার নামায পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম আলহাজ্ব মাও. মোঃ নাসরুল্যাহ। তজুমদ্দিন বাজারের ব্যবসায়ীরা তার মৃত্যুতে একদিনের শোক ঘোষনা করে কালো পতাকা উত্তোলন করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত