অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


কোস্ট ট্রাস্ট পেল সিটি ফাউন্ডেশনের সেরা সৃজনশীল এনজিও অ্যাওয়ার্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:১৭

remove_red_eye

১০৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সোমবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ১৪তম সিটি মাইক্রোএন্টারপ্রেনারশিপ এওয়ার্ডে বাংলাদেশের উপকূলে কর্মরত এনজিও কোস্ট ট্রাস্টকে প্রদান করা হলো সেরা সৃজনশীল এনজিও ২০১৮ এওয়ার্ড। নিউইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে শক্তি ফাউন্ডেশন, যেখানে মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই এবং স্ট্র্যাটেজিক পার্টনার ছিল ক্রেডিট এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সিটি ফাউন্ডেশন এই সম্মাননা প্রদানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিশ্বব্যাপী সৃজনশীল ক্ষুদ্র অর্থায়নের স্বীকৃতি প্রদান করে থাকে।
সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশেস্থ সিটিব্যাংক এনএ’র কান্ট্রি অফিসার এন রাজা শেখারান (শেখর) এবং শক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. হুমায়রা ইসলাম। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী এবং সিডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কোস্ট ট্রাস্টের চেয়ারপার্সন বেগম শামসুন নাহার এবং নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর হাতে সেরা সৃজনশীল এনজিও ২০১৮ পুরস্কার তুলে দেন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্রঋণে অধিকার ভিত্তিক এপ্রোচ সম্পৃক্তকরণের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য কোস্ট ট্রাস্টকে এই সম্মাননা প্রদান করা হয়। কোস্টের ক্ষুদ্রঋণ কর্মসূচি কেবল আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে অন্তর্ভুক্ত করা হয়েছে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ, স্থায়িত্বশীল কৃষি, পশু ও মৎস সম্পদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কমিউনিটি রেডিও, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও দুর্যোগকালীন জরুরি সেবা। সব মিলিয়ে কোস্ট ট্রাস্টের সমন্বিত এই ক্ষুদ্রঋণ কর্মসূচির উপর চ্যানেল আই একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে এবং অনুষ্ঠানে তা প্রদর্শন করা হয়। নিউইয়র্ক ভিত্তিক শতবর্ষী প্রতিষ্ঠান সিটি ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে সৃজনশীল এনজিওর পাশাপাশি নারী, যুব ও কৃষি উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এওয়ার্ড প্রদান করে আসছে।

কোস্ট ট্রাস্টের পক্ষে নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে ক্ষুদ্রঋণে অর্থ যোগান দেবার জন্য পিকেএসএফ এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোস্ট ট্রাস্ট বিচ্ছিন্ন উপকূলে দরিদ্র মানুষের প্রতিষ্ঠান বিনির্মাণ ও অধিকার ভিত্তিক এপ্রোচের মাধ্যমে তাদের ক্ষমতায়নের জন্য কাজ করে।
সিডিএফ’র নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল বলেন, এক অঙ্কের সুদের হারে কৃষিঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর আরো এগিয়ে আসা উচিত। তাহলে দেশে কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন।
সিটি ব্যাংক এনএ-র দেশীয় কর্মকর্তা এন রাজা শেখারান তার বক্তব্যে বলেন, সিটি ফাউন্ডেশন পৃথিবীর নি¤œ আয়ের জনগোষ্ঠীর মানুষদের জীবনমান ও আর্থিক উন্নয়ন কর্মসূচি ত্বরান্বিত করতে কাজ করে থাকে। বাংলাদেশে এই প্রক্রিয়া চালু করতে সহায়তার জন্য তিনি শক্তি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অবদান রাখার জন্য ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর প্রতি আহŸান জানান। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...