অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে রফিক ও দৌলতখানে জাকির মেয়র পদে নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৪৭

remove_red_eye

১২৫১

পৌর সভা নির্বাচন

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের দুই প্রার্থী তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকির হোসেন তালুকদারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দৌলতখান পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী মো. জাকির হোসেন তালুকদার ৫ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন কাকন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৮৪০ ভোট। অপরদিকে বোরহানউদ্দিন পৌরসভার নৌকা প্রতীকের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রফিকুল ইসলাম ৭ হাজার ১৯৪ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. মনিরুজ্জামান কবির পেয়েছেন ৬৬২ ভোট ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী আব্দুস ছালাম নারিকেল গাছ প্রতিক নিয়ে ২৪৭ ভোট পেয়েছেন। দিনভর ভোলার দুইটি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায়, অন্যান্য নির্বাচনের তুলনায় এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কমে আসে। দিনভর নির্বাচনে মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে এ নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...