অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে জেনারেল হাসপাতালের জমির বৈধতা নিয়ে সংবাদ সম্মেলন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

৮৪১


চরফ্যাশন  প্রতিনিধি :  ভোলার চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ড পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন জেনারেল হাসপাতাল স্থাপনের নির্ধারিত জমির মালিকানার বৈধতা নিয়ে মালিক পক্ষ মিজানুর রহমান ও দিলারা বেগম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় চরফ্যাশন প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মিজানুর রহমান সাংসদ কর্মীদের উদ্দেশ্য এক লিখিত বক্তব্য পেশ করেন।
মিজানুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৯৬৬-৬৭ সনে নিলামে খরিদ সুত্রে দখলিয় সম্পত্তি ওয়ারিশগণ থেকে ১০ জুলাই ২০১৯ তারিখে চরফ্যাশন সাব রেজিস্ট্রার অফিসে দলিল সম্পাদনের মাধ্যমে ক্রয় সুত্রে মালিক হয়ে জেনারেল হাসপাতালের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ যার দলিল নং ৪০১৯ অনলাইন নামজারি খতি নং ১৫৬৪৷ কিন্তু দীর্ঘ ৫৩ বছর পরে চরফ্যাশন বাজারের রড সিমেন্ট ব্যবসায়ি সানাউল্লাহ ট্রেডার্স এর মালিক মোঃ রিয়াজ এবং মেহেদি হাসান রাজিব এর প্ররোচনায় জনৈক আবু জাহের তালুকদার উক্ত জমির প্রকৃত মালিক দাবি করে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে গত ১৯ জানুয়ারি- ২০২১ তারিখে চরফ্যাশন যুগ্ন জজ (২য়) আদালতে আমাদের দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করছি। তার সাথে গত ২৮ জানুয়ারি ২১ চরফ্যাশনের কিছু সংবাদ কর্মীকে ভুল বুঝিয়ে আমাদের জেনারেল হাসপাতালের নামে অন্যের রেকর্ডীয় জমি দখলের পায়তারা চলছে সংবাদ প্রকাশ করিয়েছিলেন৷ এতে সামাজিক, রাজনৈতিক ভাবে আমাদের সম্মানহানি হয়েছে।
তিনি আরো বলেন, ১৯৬৭ সনে মুকবুল খান এবং আবুল হাসেম মাস্টার জমির খাজনা, দাখিলাসহ ততকালীন সরকারের নিয়মকানুন না মানার করনে সরকার ১২ একর ৭ শতাংশ জমি নিলামে তুলে৷ যাহার নিলাম কেইস নং ৩৪৬-এল ৬৬-৬৭। উক্ত সরকারের নিলামে তোলা জমি জয়গুন খানম ক্রয় করেন যার বিএস খতিয়ান নং ৬৮০, নামজারি কেইস নং ২৭৭ এফ ৭৭/৭৮ এর সাথে বায়না নামা,দখল নামা খাজনা রশিদ সকল কিছু সংগ্রহীত আছে। জয়গুন খানমের ২০১২ সনে মৃত্যু হলে অবশিষ্ট ১ একর ৫১শতাংশ জমি তার ছেলে মেয়ে ওয়ারিশ সুত্রে মালিক হন। ওয়ারিশ নজরুল ইসলাম,রহিমা বেগম, হুমায়ুন কবির,রিয়াজ খান, ফাতেমা বেগম তাদের জমির বিএস ৯৫২ দাগে মিজানুর রহমান,দিলারা বেগম,ইকবাল হোসেনসহ ৬ জনের নিকট ৩৫.৭১ শতাংশ জমি বিক্রি করেন৷ ক্রয় সুত্রে মালিক হয়ে মিজানুর রহমান ও দিলারা বেগম এর ১৫.৭১ শতাংশ জমির উপর জেনারেল হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত  নিয়েছেন৷
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, এ জমিটি ছিলো একটি ডোবা ২০১৯ সনে আমরা ক্রয় সুত্রে মালিক হয়ে প্রায় ১৬ লক্ষ টাকা খরচ করে ভরাট করেছি৷ দীর্ঘ এতোটা বছর কেউ কোনদিন এ জমির মালিক দাবি করেনাই এখন ভরাটের পর জমিটি দৃষ্টিনন্দন হওয়ায় একটি কুচক্রী মহলের প্ররোচনায় জনৈক ব্যক্তি অহেতুক মামলার মাধ্যমে আমাদেরকে হয়রানি করছে। তার সাথে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাদের সম্মান নষ্ট করার চেষ্টা করছে। আমরা আদালতে জমির মালিকানার সকল প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করেছি। চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডে আমার বসত বাড়ির কিছু জমি বিক্রি করে উক্ত জমি ক্রয় করা হয়েছে। কারো জমি জোর পূর্বক দখল করার ইচ্ছা বা ক্ষমতা আমাদের নেই। প্রকাশিত সংবাদ টি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...