বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ০৯:৫৫
১০৯২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার সংবাদে তাৎক্ষণিক শহরে আনন্দ মিছিল বের করেছে বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের কর্মী সমর্থকরা। শনিবার দুপুরে মেয়র মনিরের সমর্থকরা মিছিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে ধন্যবাদ জানিয়েছে।
দলীয় সুত্র জানায়, শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্তী শেখ হাসিনা। সভায় ৫ম ধাপে দেশের ৩১টি পৌরসভার আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীদের মনোনয়ন প্রদান করে তালিকা চুড়ান্ত করা হয়। এতে ভোলা পৌরসভায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন টানা দুই বারের নির্বাচিত মেয়র ভোলা জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পাওয়ায় আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের পক্ষে আনন্দ মিছিলে ভোলা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হোসেন আহমেদ, ভোলা জেলা যুবলীগের সহ-সভাপতি মো: রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহাবদ্দিন লিটন, পৌর আওয়ামী লীগ নেতা রাজিব হাসান লিপু, পৌর ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, অবিনাশ নন্দি, নওশাদ হোসেন মুন, সদর উপজেলা যুবলীগের আহŸায়ক মনিরুজ্জামান মনির মিয়াজি, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, কবির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ মিছিলে অংশ নিয়েছেন।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত