অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে চেয়ারম্যানের ভাই ও ভাতিজা পা ভেঙ্গে দিলো দোকানীর!

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২১ রাত ১০:০৭

remove_red_eye

৮৬৬

চরফ্যাশন প্রতিনিধি : চেয়ারম্যানের ভাই ও ভাতিজা মিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উঠেছে। এতে মুদি দোকানিসহ দুই জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।শুক্রবার (২৯জানুয়ারি) রাতে চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নের দূর্গম অঞ্চল চর নলুয়া ¯¬æইসগেট বাজার এলাকায় মারধরের এ ঘটনা ঘটে।  উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহীম হাওলাদার (৫০) ও তার ছেলে সাইফুল হাওলাদার (২৩) ¯¬æইসগেট বাজারে তাদের হাওলাদার স্টোর নামের মুদি দোকানে সন্ধ্যায় বেচাকেনার সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের ভাই রিয়াদ,মাকসুদ ভাতিজা ইমনসহ আরও ৫/৬জন মিলে দোকানী ইব্রাহিম ও তার ছেলে সাইফুল হাওলাদারকে হকিস্টিক, লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে বলে আহতের পরিবার অভিযোগ করেন।
চিকিৎসাধীন ইব্রাহীম হাওলাদার অভিযোগ করে বলেন, রুহুল চেয়ারম্যানের দুই ভাই এবং ভাতিজা প্রায় ৫০ থেকে ৭০ টি ছাগল পালন করে। এসব ছাগল বাজারে ও রাস্তাঘাটে ছেড়ে দিয়ে পালন করায় ¯¬æইসগেট বাজারে মানুষের দোকানপাট ও বাসা বাড়িতে গিয়ে গাছগাছালিসহ মুদি দোকান ও কাঁচা বাজারের দোকানে গিয়ে খাবার খেয়ে স্থানীয় জনসাধারণের ক্ষতি করে। সাইফুল হাওলাদার অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যার আগে চেয়ারম্যানদের ছাগল এসে দোকানের খাবারে মুখ দিলে আমি তাড়িয়ে দেয়ায় চেয়ারম্যানের ভাই রিয়াদ, মাকসুদ ও তার ভাই বাবুল হাওলাদারের ছেলে ইমনসহ ৫ থেকে ৬জন মিলে সন্ধ্যায় আমাদের দোকানে এসে হামলা করে। এসময় আমাকে ও আমার বাবা ইব্রাহিম হাওলাদারকে দাঁ সেনি ও লোহার রড লাঠিসোঁটা এবং হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আমাদের আহত করে। এসময় আমার চোখে, মাথায় এবং ডান পায়ে রড ও দায়ের কোপসহ লাঠির আঘাতে গুরুতর জখম হয়। এছাড়াও আমার বাবার বাম পায়ের গোড়ালি রড ও লাঠির আঘাতে ভেঙ্গে যায়। চেয়ারম্যানের প্রভাবে তার ভাই ও ভাতিজারা দূর্গম ওই এলাকায় একাধীক অপকর্মসহ ত্রাস সৃষ্টি করারো অভিযোগ করেন স্থানীয় একাধিক এলাকাবাসী।  এ অভিযোগ বিষয়ে জানতে রিয়াদকে একাধিকবার ফোন দিয়েও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার তার ভাই ও ভাতিজা কর্তৃক মারধরের ঘটনা স্বীকার করে বলেন, উভয় পক্ষই মারামারির সাথে স¤পৃক্ত কিন্তু এক পক্ষ মার বেশি খেয়েছে। আহতদের দেখতে আমার ভাই ও ভাতিজা হাসপাতালে গিয়েছে। তাদের ডেকেছি তারা যদি আসে তাহলে স্থানীয়ভাবে বিষয়টির সুষ্ঠু সালিশ ফয়সালা করে দেয়া হবে।দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...