বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:৫৫
৭০৮
বিশেষ প্রতিনিধি : ভোলা চরফ্যাশনে পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সালাউদ্দিনকে রাস্তায় ফেলে বেদম পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে অপর কাউন্সিলর প্রার্থী কাজী মনির ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বের হয়ে প্রেসক্লাব এলাকা অতিক্রম করার সময় মনিরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা করে। তাকে রাস্তার উপর ফেলে উপোর্যুপরি আঘাত করতে থাকে। এক পর্যায়ে মৃত ভেবে ফেলে রাখে। এ সময় খবর পেয়ে ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান সামু ছুটে এসে সালাউদ্দিনকে উদ্ধার করেন । প্রথমে উপজেলা চেয়ারমানের অফিস কক্ষে নেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালাউদ্দিনকে। অবস্থার অবনতিতে তাকে বিকালে ভোলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে সালাউদ্দিনের স্ত্রী আইরিন আক্তার নীলা বাদি হয়ে থানায় ও রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন। ভোলা হাসপাতালে চিকিৎসাধিন মোঃ সালাউদ্দিন জানান, তাকে মেরে ফেলতে এই হামলা করে মনির কাজী। সালাউদ্দিন পৌর যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান। কাজী মনিরের দাবি তিনি বা তার কোন কর্মী সালাউদ্দিনের উপর হামলা করেন নি।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক