অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলার চরনোয়াবাদে যৌতুকের জন্য গৃহবধূর উপর বর্বর নির্যাতন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:০৮

remove_red_eye

১১২৪




হৃদয় চন্দ্র দে : ভোলায় যৌতুকের জন্য এক গৃহবধূকে বর্বর নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে স্বামী ও শ্বশুর শাশুড়ির নির্যাতনের হাত থেকে সীমা রানী  (২২) নামে এক গৃহবধুকে রক্ষা করেছে  ।  ভোলা থানা পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চরনোয়াবাদ  পৌর ৫নং ওয়ার্ডের কালি খোলা এলাকায়। পুলিশ এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, বিয়ের পর থেকেই গৃহবধুর স্বামী মৃণাল ও শশুর -শাশুড়ী তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতে থাকে। বৃহস্পতিবার মধ্য রাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার ননী গোপাল এর ঘড় থেকে তার পুত্র বধু সীমা রানীর চিৎকার ভেসে আসে । রাতে চিৎকারের শব্দ পেয়ে প্রতিবেশীরা তাদের দরজা খোলার জন্য বললে তারা দরজা খুলেনি। পরে প্রতিবেশী দরজা ধাক্কা দিয়ে ঘড়ে প্রবেশ করে দেখতে পায় গৃহবধুকে হাত পা বেধে স্বামী, শশুর শাশুড়ী মারধর করছে। পরে এলাকাবাসী গৃহবধুকে রক্ষা করে এবং ৯৯৯ ফোন করে পুলিশ কে জানায়। পরে পুলিশ এসে গৃহবধুকে উদ্বার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে এবং মৃণাল ও তার পিতাকে আটক করে।
জানা যায়, উত্তর দিঘলদীর ০৯ নং ওয়ার্ডের নির্মল চন্দ্র হাওলাদারের মেয়ে সীমা রানীর সাথে গত ৮ মাস আগে মৃনাল চন্দ্র পাল (৩০) সঙ্গে তাঁর  পারিবারিকভাবে  বিয়ে  হয় ।  নির্যাতনের শিকার গৃহবধু জানান ,বিয়ের সময় মৃণাল ও তার পরিবারকে ৪ ভরি সোনা ও নগদ দুই লক্ষ টাকা দেয়। বিয়ের পর থেকেই আরো চার লাখ টাকা যৌতুক চেয়ে স্বামী মৃনাল ,দেবর রাজিব (২৫) এবং শ্বশুর বাড়ির লোকেরা তাঁর ওপর রোজ নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার  সন্ধ্যায় তার শাশুড়ি তাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় । একপর্যায়ে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নেন  সীমা।  এরপর প্রতিবেশীরা  এসে তাঁকে ঘরে দিয়ে আসেন ।
এরপর মৃনাল ঘরের মূল দরজা ও রুমের  লাইট বন্ধ করে তার স্ত্রীর  হাত পা  বেঁধে তাকে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় ।  এই ঘটনার পর থেকে মৃনাল এর ছোট ভাই রাজিব (২৫)পলাতক রয়েছেন।
সীমা পুলিশের কাছে অভিযোগে বলেন, তার স্বামী শশুর শাশুরি তার হাত পা বেঁধে এবং মুখের মধ্যে গামছা বেঁধে অনেক মারধর করেন যেন প্রতিবেশীরা  তার চিৎকার শুনতে না পায়।  এবং  তারা পরিকল্পনা  করে তাকে শ্বাসরুদ্ধ করে মেরে  ফ্যানের সাথে বেঁধে  তার গলায় ফাঁস লাগিয়ে মহল্লার লোকজনদের  বলবেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও প্রতিবেশীরা মৃণাল এর রুমে ফ্যানের সাথে দড়ি  ঝুলানো অবস্থায় দেখতে পায়।
নির্যাতনের শিকার গৃহবধুর ভাই জানান, তার বোনকে যৌতুকের দাবিতে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় তারা ভোলা সদর থানায় একটি নারী নির্যাতন মামলা দায়ের করেছেন। ভুক্তভুগোীর এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করে।
এ ঘটনায় ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, গৃহবধূ সীমা নির্যাতনের ঘটনায় স্বামী মৃনাল ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...