বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ১০:১৮
৮০৭
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচন উপলক্ষে ১১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ¦ মোখলেছ বকশীর (উট পাখি) মার্কার প্রচারণাকালে তাঁর কর্মীদের উপর একই ওয়ার্ডের প্রতিপক্ষ ও (ডালিম) প্রতীকের প্রার্থী মোঃ ফরিদউদ্দিন এর নের্তৃত্বে তার কর্মীরা হামলা করে। এতে উট পাখি প্রতীকের ১৪ কর্মী গুরুত্বর আহত হন। শনিবার রাতে পৌর ১১নং ওয়ার্ডের দক্ষিণ বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় উট পাখি প্রতীকের প্রার্থী আলহাজ¦ মোখলেছ বকশী বাদি হয়ে লালমোহন থানায় অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে আলহাজ¦ মোখলেছ বকশীর কর্মীরা নির্বাচনী প্রচারণা নিয়ে ওই ওয়ার্ডের দক্ষিণ বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে প্রতিপক্ষ মোঃ ফরিদ উদ্দিনের নের্তৃত্বে তাঁর কর্মী জামাল উদ্দিন, মোসলেউদ্দিন রিফাত, সিরাজ ও মাসুদসহ প্রায় ২৫/৩০জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে আলহাজ¦ মোখলেছ বকশীর কর্মী মোঃ আমিন, ইউনুছ, সোহেল, আওলাদ হোসেন, জয়নাল, হাসিব, রাজিব, মোসলেউদ্দিন, মিরাজ, রুহুল আমিন, কামাল ও আঃ রহিম গুরুত্বর আহত হন। স্থানীয়রা আতদের উদ্ধার করে লালমোহন সদর হাসপাতাল ভর্তি করলে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকসক তাদেরকে ভোলা ও বরিশাল হাসপাতালে প্রেরণ করেন।
আলহাজ¦ মোখলেছ বকশী বলেন, আগামী ১৪অক্টোবরের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে আমি যখন উট পাখি প্রতীক নিয়ে মাঠে নেমেছি তখন থেকেই আমার জনপ্রিয়তা দেখে আমার প্রচারণায় বাধা দিতে প্রতিদ্বন্দি¦ প্রার্থী ফরিদ উদ্দিন তার কর্মীদের কে লেলিয়ে দিয়েছেন। তারই রেশ ধরে শনিবার রাতে আমার কর্মীদের উপর হামলা করে এবং তাদের সাথে থাকা মোবাইল, স্বর্ণের চেইন ও টাকা পয়সা হাতিয়ে নেয়। এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় আমি আইনের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে জানতে চেয়ে কাউন্সিলর প্রার্থী মোঃ ফরিদউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ওই ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী মামলা করেছেন। আসামীদের ধরতে অভিযান চলমান রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত