অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে স্কুল কক্ষে থেকে সরকারি ত্রান উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৮

remove_red_eye

৬৫৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে প্রাইমারী স্কুলের কক্ষে লুকিয় রাখা প্রধানমন্ত্রীর বিশেষ ত্রান সহয়তার ৩২ প্যাকেট ও চার বস্তা ( দুইশ পিচ) শীতের কম্বল উদ্ধারের ঘটনায় তিন সদস্যের তদন্ত টিম রবিবার তদন্ত শুরু করেছে । ত্রানের ওই সব মালামাল ইউনিয়ন পরিষদে না রেখে কেন স্কুল কক্ষে রাখা হয়েছে এ নিয়ে কৈফিয়ত তলা করা হয়েছে চাচড়া  ইউপি চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নানকে।
উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, খবর পেয়ে শনিবার ওই সব মালামাল স্কুল কক্ষ থেকে উদ্ধার করে তার দফতরে নিয়ে আসা হয়। কৃষি কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যেও তদন্ত টিম গঠন করা হয়। একদিন আগেই ওই সব মালামাল ইউনিয়নের জনগনের জন্য ইউপি চেয়ারম্যানের নিকট বিতরণ করা হয়ে ছিল। ইউপি চেয়ারম্যান অবশ্য জানান, পরিবহন যান না পাওয়ায়, তাৎক্ষনিক ওই সব মালামাল মধ্য চাচড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয়।  ওই স্কুলের পাশেই সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহেরের বাড়ি হওয়ায় তারা বিষয়টিকে অন্যখাতে প্রবাহিত করতে পুলিশ ও উপজেলা নির্বাহীকে অবহিত করেন। চুরি বা আত্মসাতের কোন ঘটনা ছিল না। ওই স্কুলে রাখার বিষয়টি আগেই উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে রাখা হয়ে ছিল বলেও দাবি করেন বর্তমান ইউপি চেয়ারম্যান । ওসি এনায়েত হোসেন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে তারা ওই স্কুলে অভিযান চালিয়ে সরকারি ত্রানের মালামাল  জব্ধ করেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...