অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মৃত্যুর প্রায় ৮ মাস পরে কবর থেকে লাশ উত্তোলন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:১৬

remove_red_eye

৭৫৩

লালমোহন প্রতিনিধি :  ভোলার লালমোহনে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় ৮ মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তার লাশ তোলা হয়। মৃত ওই ব্যক্তির নাম মো. কামাল মাঝি। তিনি ওই এলাকার মোস্তফা মিয়া হাওলাদারের ছেলে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলামের  উপস্থিতিতে লাশ তুলে তা ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিবিআই, মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২০ ইং সনের  ১৫ জুন রাতে চট্টগ্রামের বাকলিয়া থানার রাজাখালী এলাকার বাসা থেকে  কয়েকজন লোক তাকে ডেকে নিয়ে যায়। পরদিন পাশের একটি গ্যারেজে তার লাশ পাওয়া যায়। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। এরপর লাশ এনে গ্রামের বাড়িতে দাফন করা হয়। পরে মৃত কামাল মাঝির ছেলে আব্দুর রাজ্জাক বাদি হয়ে চট্টগ্রাম সিএমএম কোর্টে ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৫ জনকে আসামী করা হয়। আসামীরা হলেন, নজরুল ইসলাম দুলাল, মিলন, জেবল হক, শাহেআলম, আব্দুর রহমান। এরপর কোর্ট মামলাটি পিবিআইকে তদন্ত করার দায়িত্ব প্রদান করেন। এব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পিবিআই’র উপ-পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন বলেন,  কোর্টের নির্দেশ পেয়ে মামলার তদন্তের স্বার্থে লাশ উত্তোলন করা হয়েছে। আমরা মামলাটির সুষ্ঠু তদন্ত করবো।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...