লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:৩৩
৭৬৪
লালমোহন প্রতিনিধি \ ভোলার লালমোহনে সুমন নামের এক প্রতিবন্ধিকে গরম পানি মেরে ঝলসে দিয়েছে জনতা হোটেলের মালিক ও কর্মচারীরা। মঙ্গলবার (৯ ফেব্রæয়ারী) রাতে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ে অবস্থিত জনতা হোটেলে এ ঘটনা ঘটে। এরপর স্থানীয়দের সহযোগিতায় সুমনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সুমনের অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নিতে বলেন। আর্থিক অভাবের কারণে আহত সুমনকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না স্বজনরা। পরে বিষয়টি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান ও লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদের নজরে আসলে তারা সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। এদিকে রাতে আহত সুমনের ভাই ছানাউল্যাহ বাদী লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর হোটেল মালিক নেছারসহ দুইজনকে আটক করে পুলিশ। পরে বুধবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ।
জানা যায়, সুমন ওরফে নোমান ঘটনার সময় চৌরাস্তার মোড় জনতা হোটেলে পানি পান করার জন্য আসে। এসময় রাগের বসে হোটেল মালিক ও কর্মচারীরা মিলে তাকে গরম পানি মারে। পরে প্রতিবন্ধী সুমনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত সুমন উপজেলার চরভ‚তা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জনতা বাজার এলাকার বার¤œ হাওলাদার বাড়ির কাউছার আহাম্মদের ছেলে। তার ডান হাত ও ডান পা অচল। তারপরও সে ভিক্ষা করে না। সে হেঁটে হেঁটে চকলেট বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
সুমনের মা রহিমা বেগম বলেন, আমরা আর্থিকভাবে অস্বচ্ছল। তাই ছেলেকে চিকিৎসা করাতে পারছি না। পুলিশ সুমনকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছেন। তবে সেখানে কত টাকা লাগে তা জানা নেই। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত