দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৪৬
৭৫৫
দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তাছনুর (৩৫) তার ছেলে লোকমান (২২) ও মেয়ে শারমীন। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছনুরের স্বামী অলিউল্লাহ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সামসুল হক পাঠায়ারী গংদের সঙ্গে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন বুধবার সকালে ইট আনতে ভাটায় যাই। দুপুরে ইট বোঝাই গাড়ী বাড়িতে পাঠিয়ে দেই। পরে ওই ইট বাড়ির উঠানে নামাতে গেলে প্রতিপক্ষ সামসুল হক পাঠোয়ারী গংরা উঠানের জমি তাদের বলে বাঁধা দেয়। বাঁধা দেয়াকে কেন্দ্র করে স্ত্রী তাছনুর ও প্রতিপক্ষ সামসুল হক পাঠোয়ারীর সঙ্গে বাকবিতÐা হয়। বাকবিতÐার এক পর্যায়ে তাছনুরকে মারধর করে সামসুল হক পাঠোয়ারী। খবর পেয়ে ছেলে লোকমান ও মেয়ে শারমিন ছুটে আসলে সামসুল হক পাঠোয়ারী, মাইনুউদ্দিন, লিজা ও সাদিয়াসহ ১০/১২ জন ঐক্যবদ্ধ হয়ে তাদের বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে এনে বর্তী করান। অন্যদিকে সামসুল হক পাঠোয়ারী জানান, আমরা কাউকে কোন মারধর করেনি। আমাদের জমিতে ইট না রাখতে তাছনুরকে নিষেধ করি। এ জন্য অলিউল্লাহরা তাদের মারধর করে। এতে করে তাদের পাঁচ সদস্য আহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত