অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


দৌলতখানে জমির বিরোধ নিয়ে তিনজনকে পিটিয়ে আহত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৭৬৬

দৌলতখান প্রতিনিধি \ ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরশুভী গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। আহতরা হলেন, তাছনুর (৩৫) তার ছেলে লোকমান (২২) ও মেয়ে শারমীন। তারা দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছনুরের স্বামী অলিউল্লাহ সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী সামসুল হক পাঠায়ারী গংদের সঙ্গে তাদের দখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে গ্রাম্যভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে। ঘটনার দিন বুধবার সকালে ইট আনতে ভাটায় যাই। দুপুরে ইট বোঝাই গাড়ী বাড়িতে পাঠিয়ে দেই। পরে ওই ইট বাড়ির উঠানে নামাতে গেলে প্রতিপক্ষ সামসুল হক পাঠোয়ারী গংরা উঠানের জমি তাদের বলে বাঁধা দেয়। বাঁধা দেয়াকে কেন্দ্র করে স্ত্রী তাছনুর ও প্রতিপক্ষ সামসুল হক পাঠোয়ারীর সঙ্গে বাকবিতÐা হয়। বাকবিতÐার এক পর্যায়ে  তাছনুরকে মারধর করে সামসুল হক পাঠোয়ারী। খবর পেয়ে ছেলে লোকমান ও মেয়ে শারমিন ছুটে আসলে সামসুল হক পাঠোয়ারী, মাইনুউদ্দিন, লিজা ও সাদিয়াসহ ১০/১২ জন ঐক্যবদ্ধ হয়ে তাদের বেধড়ক মারধর করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে এনে বর্তী করান। অন্যদিকে সামসুল হক পাঠোয়ারী জানান, আমরা কাউকে কোন মারধর করেনি। আমাদের জমিতে ইট না রাখতে তাছনুরকে নিষেধ করি। এ জন্য অলিউল্লাহরা তাদের মারধর করে। এতে করে  তাদের পাঁচ সদস্য আহত হয়।   
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...