তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২১ রাত ০৮:০৭
৮৩৩
তজুমদ্দিন সংবাদদাতা \ ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের নতুনহাট বাজার এলাকার বাবুল মহাজন বাড়ীর স্বামীর ঘর থেকে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আকলিমা বেগম (২৭)। আকলিমার পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার (১১ ফেব্রæয়ারী) সকালে ঘরের মেঝেতে মরদেহ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা আজিজল হক জানান, ৯ বছর আগে তার মেয়ের সঙ্গে শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুনহাট বাজার এলাকার মোঃ বাবুল মহাজনের ছেলে মো: ফরহাদ এর সাথে আকলিমার বিয়ে হয়। তাদের ২টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ফরহাদ যৌতুকের জন্য আকলিমাকে মারধর করতো। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় বসলেও নির্যাতন বন্ধ হয়নি। আজিজল হকের অভিযোগ, সর্বশেষ ৯ ফেব্রæয়ারি একই ঘটনায় স্বামী ফরহাদ আকলিমাকে মারধর করে। পরদিন বুধবার এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরে বৃহস্পতিবার সকালে তার গলায় ফাঁস দেয়া মরদেহ পাওয়া যায়। ফরহাদ ও তার পরিবারের লোকজন আকলিমাকে হত্যা করে গলায় রশি বেঁধে মরদেহ ঘরের ভিতরে রেখে পালিয়ে গেছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা লাশ উদ্দার করে থানায় নিয়ে আসি । ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী, শ্বশুর, শ্বাশুড়িসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ও সি আরো জানান এটি হত্যা না কি আত্মহত্যা তাহা ময়নাতদন্তের রিপোর্ট আসলে নিশ্চিত হতে পারবো।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত