লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১২:০১
৮০২
চিকিৎসার জন্য সহায়তার আবেদন
লালমোহন প্রতিনিধি \ মোঃ সায়েম, ১৩ বছর। এই বয়সেই বøাড ক্যান্সার দেখা দিয়েছে। কয়েকদিন আগে মায়ের সাথে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খানের চেম্বারে আসে। ১ মাস ধরে কাশি আর ৫ দিন ধরে কফের সাথে রক্ত পরছিল। ডাক্তার প্রথমে টিভি রোগ ধারণা করলেও পরে রক্তশূন্যতা দেখে সিবিসি টেস্ট করতে দেয়। এতেই ধরা পরে শিশু সায়েমের বøাড ক্যান্সার।
হিমোগেøাবিন ৫ স্বত্তে¡ও রক্ত না দিয়েই প্রোপার কাউন্সেলিং করে ডাঃ মহসিন শিশুটিকে ঢাকা মেডিকেলের হেমাটোলজি বিভাগে দ্রæত পাঠিয়ে দেন। পরের দিন বিকেলে তারা ঢাকা যায়। বিএসএমএমইউ হাসপাতালের বহির্বিভাগে তারা যায়। গত ১০-১২ দিন তারা ঢাকা ছিলো। অনেক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বহির্বিভাগের ডাক্তার তাদেরকে অন্তঃবিভাগে ভর্তি হতে বলে। ইতোমধ্যে তারা রোগিকে ২ ব্যাগ রক্ত দিয়েছে।
এ কয়দিনে তাদের ৬০ হাজার টাকা শেষ। নিজের মাত্র ১ হাজার টাকা সম্বল থাকলেও বাকী টাকাগুলো বিভিন্ন মাধ্যমে সুদের উপরে ধার করে খরচ করেছেন। টাকা শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা শেষ না করেই লালমোহন ফিরে এসেছে। বৃগস্পতিবার আবার ডাঃ মহসিনের কাছে এসে লালমোহন ভর্তি হতে চায় তারা। ঢাকায় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব নয় কৃষক ফারুকের।
ডাক্তার মহসিন শিশুটির চিকিৎসার সহায়তার জন্য নিজের ফেসবুকে সকলের সহযোগিতা চেয়েছেন। তার চিকিৎসায় কয়েক লাখ টাকা লাগতে পারে। এখন পর্যন্ত সঠিক জায়গা পর্যন্ত শিশুটি পৌছাতে পারেনি। বিএসএমএমইউ তে ভর্তির সুযোগ পেয়েও নিজেদের চলার টাকা না থাকায় তারা লালমোহন ফিরে এসেছে।
লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কৃষক মোঃ ফারুকের ৪ ছেলের মধ্যে সায়েম তৃতীয়। মেঝোটা মাদ্রাসায় পড়ে। বড় ছেলে ঢাকায় কাজ করে। তাদের মোবাইল নম্বর ০১৩১৯-৮৫৫৬১১।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত