অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


পৌরসভার উন্নয়ন দেখতে বিভিন্ন জেলার মানুষ ভোলায় আসে: মেয়র মনির 


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২১ সকাল ০৮:২৯

remove_red_eye

১১৯৫

অচিন্ত্য মজুমদার: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোলা পৌরসভার ৫নং ওয়ার্ডের কর্মীসভা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। শুক্রবার বিকেলে শহরের উকিলপারা এলাকায় পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও নেতা-কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

 

৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভোলা জেলা পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, ভোলা সরকারি বালক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক প্রাণগোপাল দে, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, শমসের প্রমুখ। এসময় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মিজানুর রহমান, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর সামসুন্নাহার সোনিয়া, সাবেক কাউন্সিলর সিতিকা কর্মকার ও কাউন্সিলর প্রার্থী কামরুন্নাহার আখি উপস্থিত ছিলেন। সভার সঞ্চালনার করেন যুবলীগ নেতা রুবাইয়াত হোসেন সুসান। 

 

এসময় মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, শতভাগ নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে আমি মেয়র জয়যুক্ত হয়েছিলাম। আপনারা যদি মনে করেন আমি আপনাদের জন্য কাজ করতে পারবো তাহলে এবার ও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 

 

এসময় তিনি ৫ নং ওয়ার্ডকে চাঁদাবাজ ও মাদক মুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকতে পারে। 

 

তিনি আরো বলেন, ভোলা পৌরসভা এ পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকার কাজ হয়েছে। যে সকল উন্নয়ন মূলক কাজ ভোলা পৌরসভায় হয়েছে তা সব কিছুই হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ কারণে। ভোলা পৌরসভার উন্নয়ন দেখতে বিভিন্ন জেলার মানুষ এখন ভোলা আসে। ভোলা শহরের দৃষ্টিনন্দন বক ফোয়ারা, সরকারি স্কুলের মাঠ, ইলিশ ফোয়ারা, গার্লস স্কুল সংলগ্ন গ্লোব ফোয়ারা, টাউন স্কুলের মাঠ এখন ভোলার মানুষের পাশাপাশি পর্যটকদের জন্য একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। ভোলা শহরসহ বিভিন্ন পাড়া-মহল্লায় প্রায় ৩৮ কিলোমিটার এলাকায় ফুটপাতসহ ড্রেন নির্মাণ করা হয়েছে। 

 

এবারের ভোট ইভিএম পদ্ধতিতে হবে। ভোট দেয়ার জন্য অবশ্যই সকল ভোটারকে কেন্দ্রীয় উপস্থিত হতে হবে। 

 

এ সময় তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি যদি জনগণের ভোটে আবার নির্বাচিত হই তাহলে আগামী পাঁচ বছরে পৌরবাসীর জন্য ভোলা পৌরসভাকে মনের মত করে সাজিয়ে তুলবো।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...