মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৫৬
৮১৮
মনপুরা প্রতিনিধি : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিতর্কিত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারের বিরুদ্ধে ফের গৃহবধূকে ধর্ষনচেষ্টায় থানায় মামলা হয়েছে। শনিবার সকালে নির্যাতিত দুই সন্তানের জননী ওই গৃহবধূ বিতর্কিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন।
নির্যাতিত গৃহবধূ জানান, গত বৃহস্পতিবার রাত ১০ টায় তার স্বামী ও শ্বাশুড়ী পাশে ঢালী মার্কেটে ওয়াজ শুনতে যায়। ঘরে আমি আমার ৩ বছরের মেয়ে ঘুমিয়ে ছিলাম। ঘরের দরজা ভেঙ্গে এনাম হাওলাদার প্রবেশ করে বাতি বন্ধ করে দেয়। তখন কে বললে সে ছুরি বের করে আওয়াজ করলে প্রাণে মেরে ফোলার হুমকি দেয়। তখন সে আমার সাথে জোর করতে থাকে। একপর্যায়ে আমি এনামকে ধাক্কা দিয়ে ফেলে ঘরের দরজা খুলে পাশে থাকা ভাসুর মোতালেবের ঘরে গিয়ে চিৎকার করি। এই সুযোগে এনাম পালিয়ে যায়। এই সময় এনামকে দৌড়ে পালাতে আমার ভাসুরের স্ত্রী নুপুর দেখে ফেলে। এদিকে শুক্রবার থানায় মামলা দিতে আসার সময় এনাম তার লোকজন দিয়ে বাঁধা দেয়। এখন বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। স্থানীয় সূত্র জানান, এর আগে ওই বিতর্কিত ছাত্রলীগ নেতা ২০১৮ সালে ৩১ মার্চ উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে হারিচ রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে স্কুলের রুমে ধর্ষনচেষ্টা চালায়। তখন ওই শিক্ষিকা প্রশাসনের সহায়তায় থানায় মামলা করে। তবে পুলিশের খাতায় ওই ছাত্রলীগ নেতা পলাতক থাকলেও এলাকায় রয়েছে অবাধ বিচরন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গৃবধূকে ধর্ষনের অভিযোগে নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত এনাম হাওলাদারকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরো একটি ধর্ষন চেষ্টা মামলা রয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত