বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৮
৭৬৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বেচ্ছায় আত্মসমর্পনকারী মাদক আসক্তদের নিরাময় কেন্দ্রে পাঠানো ও পুনর্বাসনের জন্য গঠিত নব উত্তরণ সমতিকে নিবন্ধন সনদ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এর মধ্যে জেলায় ১৭২ জনকে পুনর্বাসিত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার সরকার মোঃ কায়সারের হাতে রোববার নিবন্ধন সনদ তুলে দেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নব উত্তরণ সমিতির সভাপতি ও ভোলা প্রেসক্লাব সভাপতি,দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) সাফীন মাহমুদ। পরে পুলিশ সুপার ওই সনদ সংগঠনের সভাপতির হাতে তুলে দেন। পুলিশ সুপারের উদ্যোগে সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নব উত্তরণ সমিতি গঠিত হয়। মাদক থেকে ফিরে আসা ১৭২ জনের মধ্যে কাউকে সেলাই মেশিন, কাউকে রিকশা, কাউকে ছাগল কিনে দেয়া হচ্ছে। আতœসর্মপনকারীদেরকে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার সহায়তাও প্রদান করা হচ্ছে। এদের কার্যক্রম সার্বক্ষনিক মনিটরিংও করা হয় বলেও জানান পুলিশ সুপার। ভোলা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ জেলা ব্যাপী নানা উদ্যোগ নিয়েছে। নব উত্তরণ সমিতি এমন উদ্যোগের অংশ বলে জানান এম হাবিবুর রহমান। সফল কার্যক্রমের জন্য সংঠনকে সামাজিক সংগঠন হিসেবে নিবন্ধনভুক্ত করা হয় বলে জানান সমাজসেবা অধিদপ্তরের ডিডি নজরুল ইসলাম।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক