বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:০৫
১১৮৯
অচিন্ত্য মজুমদার : আগামী ২৮ ফেব্রæয়ারি পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। এছাড়া বক্তব্য রাখেন, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সদর উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলি নেওয়াজ পলাশ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনিরুজ্জামান বলেন, ভোলার জনগণের জন্য দল-মত নির্বিশেষে আমি কাজ করেছি। পৌরসভায় কেউ কোন কাজে এসে কখনো ফেরত যাননি। গত ১০ বছরে ভোলা পৌরসভায় অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। আর এই সকল কাজ হয়েছে ভোলা-১ আসনের সংসদ সদস্য জননেতা তোফায়েল আহমেদের হাত ধরে।
এ সময় তিনি বলেন, আমি গত ১০ বছরে মেয়র থেকে যদি কোন ভালো কাজ করে থাকি, যদি আমাকে দ্বারা আপনাদের কোনো উন্নয়ন হয়ে থাকে তাহলে আগামী ২৮ ফেব্রæয়ারি ভোলা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
মতবিনিময় সভা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কাবিল জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম।
এর আগে সকালে মেয়র প্রার্থী মনিরুজ্জামান ভোলা পৌরসভার ১ নং ওয়াডের্র বিভিন্ন এলাকায় গণসংযোগ ও বিকালে ৮নং ওয়ার্ডে উঠান বৈঠক করে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত