বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:৩৬
৯৭৭
লালমোহন প্রতিনিধি : দুইটি কিডনী বিকল হওয়া জোসনা বেগমের পাশে দাঁড়িয়েছে নিরাপদ চিকিৎসা চাই (নিচিসা) ও এলিট ইউথ সোসাইটি, চতলা। জোসনার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চতলা গ্রামে। রোববার সংগঠন দুইটির সদস্যরা লালমোহন পৌর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ও বাজারে ব্যবসায়ীদের কাছে বাক্স নিয়ে যায় জোসনার জন্য অর্থ সাহায্যের। স্কুলের শিক্ষার্থীরা টিপিন না খেয়ে টিপিনের টাকা স্বেচ্ছায় দান করে ওই বাক্সে। সব মিলিয়ে ১২ হাজার টাকা ওঠে। কিন্তু দুইটি কিডনি নষ্ট হওয়া জোসনার চিকিৎসার জন্য এ অর্থ অপ্রতুল। তবুও চেষ্টা। জোসনার চিকিৎসার জন্য সমাজের বৃত্তবানদের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন নিরাপদ চিকিৎসা চাই ও এলিট ইউথ সোসাইটি সদস্যরা।
জোসনার স্বামী মোঃ ইউসুফের কাছে রোববার বিকেলে টাকা হস্তান্তর করা হয়। এসময় নিরাপদ চিকিৎসা চাই লালমোহন উপজেলা শাখার উপদেষ্টা মোঃ রায়হান মাসুম, নিরাপদ চিকিৎসা চাই লালমোহন উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও সাংবাদিক মোঃ জসিম জনি, নিরাপদ চিকিৎসা চাই বরিশাল বিভাগীয় প্রধান ও ভোলা জেলা শাখার সভাপতি মোঃ মমিন মিঝি, সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেন খান, লালমোহন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আবি আবদুল্যাহ তাইফসহ সামাজিক সংগঠন এলিট ইউথ সোসাইটি, চতলার নেতৃবৃন্দ।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত