অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী: এমপি মুকুল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ০৯:৫৯

remove_red_eye

৭২১

দৌলতখান প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার মেঘনার ভাঙ্গন কবলিত একটি জনপদ। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন-জনিত কারণে দুর্ভোগের মুখে রয়েছে। এ অবস্থা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন।
দৌলতখান উপজেলার ভবানীপুর লঞ্চঘাট থেকে চরপাতা কাজী বাড়ি ৫২২ কোটি টাকার সিসি বøক দ্বারা নদী ভাঙ্গন রোধ প্রকল্প অনুমোদন হওয়ায় বৃহস্পতিবার রাধাবল্লভ এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এমপি মুকুল আরও বলেন, দৌলতখান উপজেলার ভবানীপুর থেকে রাধাবল্লভ হয়ে চরপাতা কাজী বাড়ির সীমানায় মেঘনার ভয়াবহ ভাঙন রোধে ৫২২ কোটি টাকার সিসি বøক দিয়ে তীর সংরক্ষন প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকে অনুমোদন হয়। ভাঙ্গন কবলিত অন্যান্য এলাকাতেও ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবীনবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগ সম্পাদক আলমগীর হোসেন সহ আরও অনেকে।
এদিকে ভাঙন কবলিত এলাকার কবির জানান, মেঘনার ভয়াবহ ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার। বাধ্য হয়ে ঘরবাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছেন তিনি। তার মতন এমন অনেক পরিবার রয়েছে। এ অবস্থায় প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলী আজম মুকুলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন তিনি। এরআগে আওয়ামীলীগ নেতাকর্মীরা এমপি মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...