অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


চরফ্যাসন পৌর নির্বাচনে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪১

remove_red_eye

৮৮৪

এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে \ আগামী ২৮ ফেব্রæয়ারী পঞ্চমধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম মোরশেদ ও বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ুন কবির শিকদার এবং স্বতন্ত্র প্রার্থী মির মোহাম্মদ শরীফ নির্বাচনী মাঠ গোছাতে ব্যস্ত সময় পাড় করছেন। পাড়া-মহল্লার বয়ঃ বৃদ্ধসহ তরুন,যুবক এবং নারী ভোটারদের কাছে সালাম বিনিময়ে করে ভোট চেয়ে নানান প্রতিশ্রæতীতে লিফলেট বিতরণ করছেন এসব প্রার্থীরা। এছাড়াও পৌর শহর জুড়ে ছেয়ে গেছে বিভিন্ন প্রার্থীর পোস্টার।
যাচাই বাছাই শেষে ৩ মেয়র ও ৩৩ জন সাধারণ কাউন্সিলর এবং ৭জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থীরা প্রতীক বরাদ্ধের পর থেকেই এ প্রচারণা শুরু করেন। তবে ৯টি ওয়ার্ডের মধ্যে ৬ ও ৭ নং ওয়ার্ডের ৩জন কাউন্সিলর পদ প্রার্থী ইতমধ্যেই বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচীত হওয়ায় উপজেলা নির্বাচন অফিস ওই প্রার্থীদের হাতে বিজয় কার্ড তুলে দেন বলে অফিস সূত্রে জানাগেছে। নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা চরফ্যাশন পৌরসভা ১৯৯০সালের ১৭ নভেম্বর ‘গ’ শ্রেণীর পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। যা পরবর্তীতে পর্যায়ক্রমে “খ’ ও সর্বশেষ “ক’ শ্রেণীতে  উন্নিত হয়ে স্থানীয় নাগরীকদের জীবন যাপনে সেবার মান বাড়িয়ে দেয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ১৯.৫ বর্গ কিলোমিটারের ‘ক’ শ্রেণীতে উন্নিত হওয়া এই পৌরসভায় প্রায় ৪০হাজার বাসীন্দার মধ্যে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৭১জন।  ভোটারেরাও তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিবেন বলে আশাবাদী নতুন এসব প্রার্থীরা। এসব ভোটারদের দ্বারে দ্বারে আওয়ামীলীগের মেয়র প্রার্থী এসএম মোরশেদ নৌকা, বিএনপি প্রার্থী হুমায়ুন কবির ধানের শীষ ও স্বতন্ত্র মেয়র পদ প্রার্থী মির মোহাম্মদ শরীফ নারকেল গাছসহ কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রতিদ্ব›িদ্ব প্রতীক নিয়ে নানান প্রতিশ্রæতীতে ভোট চাইছেন।
জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও আওয়ামীলীগ ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামলেও দ্বিধাদ›দ্ব আর গ্রæপিংএর রাজনীতীতে বিএনপি পিছিয়ে থাকায় অদৃশ্যে তৃতীয় দলের সুযোগ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থী। তবে জামায়েতে ইসলাম সরাসরি পৌরসভা নির্বাচনেও হস্তক্ষেপ না করলেও নিভৃতে কাজ করছেন পছন্দের প্রার্থীর পক্ষে। এমনটাই বলছেন উপজেলার রাজনৈতীক বিশ্লেষকগণ। সাড়া বাংলাদেশে উন্নয়ন ও নৌকা মার্কার জয় জয়কার থাকায় চরফ্যাশনেও শুধু পৌরসভা নির্বাচনই নয় আগামী ইউপি নির্বাচনেও দলীয় প্রতীক নৌকার জয় হতে পাড়ে যা এক কৌশলের রাজনীতেকে ইঙ্গিত করেন এসব বিশ্লেষকগণ। এবারের পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও যাচাই বাছাই শেষে বৈধতা পাওয়ার পরেও নির্বাচন করবেননা বলে তিনি তা প্রত্যাহার করে নেন। আবার ইসলামী আন্দোলনের প্রার্থীর তথ্য যাচাই বাছাই শেষে আপিল বিভাগেও বাতিল হয়ে যায়। তবে বিএনপি মনোনিত প্রার্থীর উল্লেখিত আয়কর তথ্য যাচাই বাছাই শেষে  চরফ্যাশন উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় প্রাথমীকভাবে বাতিল করলেও বিএনপি প্রার্থী’র আপিলে তাদের মনোনয়ন বৈধতা পায়।
বিশ্লেষকগণ বলছেন,বিএনপি ক্ষমতায় না থাকলেও ক্ষমতায় আসার জন্য তৃণমূলকে গোছাতেই উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনেও ক্ষমতাসীন দলের সাথে প্রতিদ্ব›দ্বীতা করেই তাদের প্রার্থী দিচ্ছেন। তবে বিএনপি ক্ষমতার বাহিরে থাকলেও কেন্দ্রের রাজনীতীতে শৃঙ্খলার অভাবে তৃণমূল পর্যায়ে গ্রæপিং ছড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র এক পৌরবাসীন্দা বলেন, চরফ্যাশনে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম একচ্ছত্র রাজনীতী করলেও বর্তমানে কেন্দ্রীয় রাজনীতীতে শক্ত অবস্থানে রয়েছেন চরফ্যাশনের বাসীন্দা নুরুল ইসলাম নয়ন। যিনি বিএনপির কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকায় দলের হাই কমান্ডের সু-নজরে রয়েছেন। আর তাই তিনিও চরফ্যাশন ও মনপুরা তথা ভোলা-৪ আসনের রাজনীতীতে নিজের আধিপত্য ধরে রাখতে তার পছন্দের ব্যক্তি হিসেবে হুমায়ুন কবির শিকদারকে বাছাই করেন। আর তাই হুমায়ুন কবিরকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন পাইয়ে দিতে হাই কমান্ডে সুপারিস করেন। তবে বিএনপি’র সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজকে ধানের শীষ প্রতিকে দলীয়ভাবে মনোনীত করতে বাছাই করলেও দল তাকে মনোনীত না করে নুরুল ইসলাম নয়ন গ্রæপের মনোনীত ব্যক্তি হুমায়ুন কবির শিকদারকেই ধানের শীষ প্রতিকে মনোনীত করে।
স্থানীয় বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশন ও মনপুরায় হাজার,হাজার কোটি টাকার বিষ্মিত উন্নয়ন করেছেন। যার প্রতিফলনে পৌর বাসীন্দারা উন্নয়নে অঙ্গীকারবদ্ধ নৌকা প্রতিকের প্রার্থী এসএম মোরশেদকেই ভোট দিয়ে পৌর বাসীন্দার উন্নয়ন আরও প্রসারীত করবে বলে পৌরসভার একাধীক ভোটার আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী এসএম মোরশেদ বলেন, একটি এ-গ্রেড পৌরসভার হাজার হাজার পৌর নাগরীকের দ্বারে বাংলাদেশ সরকারের উন্নয়ন সহায়তা এবং দরিদ্র ও অসহায় পৌর নাগরিকদেরকে সমাজের মূল ধ্বারায় অন্তর্ভূক্ত করতে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি। এছাড়াও চরফ্যাশন উপজেলাটি একটি পর্যটন নগড় হওয়ায় এ অঞ্চল ভবিষ্যতের জন্য এক অপার সম্ভাবনাময় আর তাই প্রতি সপ্তাহে হাজার,হাজার পর্যটক চরফ্যাশনে আসছে। ফলে উন্নত শহর ব্যবস্থাপনা ও নতুন আঙ্গীকে পর্যটকদের জন্য নির্মিত অবকাঠামো, জ্যাকব ওয়াটস টাওয়ার,ফ্যাসন স্কয়ার,শিশু বিনোদন পার্কসহ অন্যান্য পর্যটন স্থাপনার ব্যবস্থাপনাও রয়েছে এ পৌরসভার অধিনে। আর তাই পৌর নাগরীকদের পাশাপাশী পর্যটকদের সেবাকেও অগ্রাধীকার দিয়ে সড়কের যানজট নিয়ন্ত্রণ,রাস্তাঘাটের খানাখন্দ সংস্কার ও নতুন সড়ক নির্মানসহ আবাসীক এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থানীয় সরকারের নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নে আমি প্রতিশ্রæতীবদ্ধ হয়েছি। এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির চরফ্যাশনের উন্নয়নকে আরও প্রসারীত করতে উপজেলা আওয়ামীলীগ আমাকে দলীয়ভাবে সিলেক্ট করে। যার ফলে দল আমাকে আমার দীর্ঘদিনের রাজনৈতীক কার্যক্রম বিবেচনা করে দলীয় প্রতিকে মনোনীত করেছে। যেন প্রধানমন্ত্রী’র পক্ষে এলাকাবাসীর সুখে দুঃখে পাশে থাকতে পাড়ি।
ধানের শীষ প্রতিকের বিএনপি প্রার্থী হুমায়ুন কবির শিকদার বলেন, বিএনপি’র সরকার এ অঞ্চলে অনেক উন্নয়ন করেছে। স্কুল,কলেজ,মসজিদ,মাদরাসা, রাস্তাঘাট ব্রিজসহ তৎকালীন পল্লী এলাকায় বিদ্যুতায়নসহ এলাকাবাসীর উন্নয়নে শহর অবকাঠামোয় নানান স্থাপনা নির্মানেও বিএনপি সরকার চরফ্যাশনে সাক্ষর রাখেন। এছাড়াও আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমার দীর্ঘকালের ত্যাগ তিতিক্ষার রাজনৈতীক জীবন,দূরদর্শী গুণাবলী, রাজনৈতীক আদর্শ এবং মেধা বিশ্লেষণ করে মনোনীত করেছে। বিএনপি’র লক্ষ্য গণতন্ত্রকে বাঁচানো আর তাই হাই কমান্ডের নির্দেশনায় দল থেকে নির্বাচন করছি। তবে চরফ্যাশন পৌরসভার মাটি ও মানুষের সন্তান হিসেবে যদি আমাকে তাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে পৌর এলাকার সন্ত্রাস,চাঁদাবাজ ও মাদক,ইভটিজিং মুক্ত একটি শহর গড়ার প্রতিশ্রæতী দিচ্ছি। যা বাস্তবায়নে দলমত নির্বিশেষে ভোটারেরা আমাকে ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি।
স্বতন্ত্র মেয়র প্রার্থী মির মোহাম্মদ শরীফ বলেন, চরফ্যাশ পৌরসভাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করে গড়ে তুলতে এবং সরকারের উন্নয়নকে আরও তরান্বীত করতে আমি অঙ্গীকারবদ্ধ। আর তাই জনগণ অবাধ সুষ্ঠ ভোটের পরিবেশ হলে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী। রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন আমরা প্রত্যেকেই কামনা করি। নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রয়েছে। নির্বাচনী আচরন ও নিতিমালা কেউ যেন ভঙ্গ না করেন এজন্য নির্দেশনা দেয়ার পাশাপাশি ভ্র্যাম্যমান আদালতের টিম মাঠে রয়েছে। নির্বাচনী আচরণ বিধী ভঙ্গ করলে জরিমাানা করা হচ্ছে। প্রত্যেক ভোট কেন্দ্রে অনিয়ম পর্যবেক্ষণ ও নিরাপত্তায় নির্দিষ্ট বাহিনী মোতায়েন থাকবে এ নির্বাচনে। আসন্ন চরফ্যাশন পৌরসভার নির্বাচনে ইলেক্ট্রীক ভোটিং ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...