অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে পুকুরে হাসঁ নামায় সৎভাই খুন করলো বোনকে

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২১ রাত ০২:৩২

remove_red_eye

৬৫৮

চরফ্যাশন প্রতিনিধি : পুকুরে হাঁস নেমে পানি ঘোলা করার জের ধরে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন হয়েছে। নিহতের নাম পারুল বেগম (২৯)। গত শুক্রবার পৌরসভা ৬নং ওয়ার্ডের খাসপাড়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়। এসময় গুরুতর আহত হন নিহতের মা ছফুরা বেগম (৫৫)। গুরুতর আহত ছফুরাকে বরিশাল শেরই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী প্রতিবেশী বারেকের ছেলে ফিরোজ বলেন, পারুলের সৎ ছোট ভাই আনোয়ার ও পারুল একই বাড়িতে ছেলে মেয়ে নিয়ে আলাদা থাকে। শুক্রবার বিকেলে পারুলের হাঁস আনোয়ারদের ছোট পুকুরে নেমে পানি ঘোলা করার বিষয়কে কেন্দ্র করে বিবাদের সৃষ্টি হলে পারুলের পিতা কাশেম খনকার এসে পারুলকে চড় থাপর মারে। এসময় ছেলে আনোয়ারকে শাসন না করে বাকবিতন্ডায় উস্কানী দিলে আনোয়ার ঘর থেকে লোহার শাবল এনে পারুলের মাথায় গুরুতর আঘাত করলে পারুল ওই পুকুর পাড়ের মাটিতে লুটিয়ে পড়ে। এসময় প্রতিবেশীরা পারুলকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় চরফ্যাশন থানাপুলিশ পারুলের পিতা কাশেম খনকার,সৎ বোন নাহিদা ও অভিযুক্ত আনোয়ারের স্ত্রী রিণাকে আটক করলেও আনোয়ার পলাতক রয়েছে। নিহতের স্বামী মো. আজাদ বলেন, আমি স’মিলে কাজ করার সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। পারুলের ১২বছর ও ২বছরের দুটি কন্যা শিশু ও ১৫ বছরের  ১ছেলে রয়েছে। তাড়া তার মায়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে। এবিষয়ে এএসপি সার্কেল সাব্বির আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তিনি বলেন, আটক ৩জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলেও চরফ্যাশন থানার ওসি মনির হোসেন জানিয়েছেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...