অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে করোনা সচেতনতায় জলবায়ু ফোরামের উঠান বৈঠক

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১০:৪৯

remove_red_eye

৬৯৬

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা, জলবায়ু ফোরামের উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের শীতকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে জনসাধারণকে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।
মহামারী করোনা ভাইরাসের শুরু থেকে চরফ্যাশনের পৌর সদরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও হাটবাজারসহ পাড়া-মহল্লার বাসাবাড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক কার্যক্রম করে আসছে উপজেলা জলবায়ু ফোরাম। করোনাকলীন সময়ে এ প্রচার অভিযানের উদ্বোধন করেন,  জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক । তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি ।  তারই ধারাবাহিকতায় করোনার শীতকালীন দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চরফ্যাশন ব্যাজারসহ বিভিন্ন ইউনিয়নের বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।  পর্যায়ক্রমে চরফ্যাশন উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রচারনা চলমান থাকবে। সোমবার বিকেলে পৌরসভা ১নং ওয়ার্ডের বেপারী বাড়ির উঠোনে সচেতনতা কর্মসূচীর অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম, বেগম রহিমা ইসলাম কলেজের প্রভাষক ফারজানা আফরোজ শখি, ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীসহ অন্যান্যরা। এসময় নারীদের মাঝে মাক্স বিতরণ শেষে বক্তারা করোনা ভাইরাস নিয়ে সচেতনতা ও ভ্যাকসিন গ্রহণে রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহণের জন্য আহবান করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...