অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ইলিশায় গৃহবধূসহ তিন জনকে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৯:০৪

remove_red_eye

৯৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার পশ্চিম ইলিশায় বাড়ির জমির বিরোধকে কেন্দ্র করে হামলায় গৃহবধূ জেসমিন বেগম ও তার দুই সন্তানকে কুপিয়ে পিটিয়ে জখম করেছে আবুল কালাম গ্রæপ।
আহত জেসমিন বেগম , তার মেয়ে দশম শ্রেনির ছাত্রী সুইটি বেগম ও পঞ্চম শ্যেনির ছাত্র সিয়ামকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধিন জেসমিন বেগম জানান, তাদের বাড়ির জমি নিয়ে আবুল কালামদের সঙ্গে বিরোধ ছিল। এর জের ধরেই আবুল কালামের সন্ত্রাসী সন্তান হাসান, মহসিন লোকজন নিয়ে তাদের উপর হামলা করে। জেসমিনের স্বামী রফিউদ্দিন জানান, পশ্চিম ইলিশার ৬ নং ওয়ার্ডের হযরআলী বেপারী বাড়িতে তারা পৈত্তিকসূত্রে বসবাস করছেন। আবুল কালামের সঙ্গে তার পৈত্তিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সালিশি বৈঠকে তাদের জমি ভাগ করে দেয়া হয়। এর পরও গতকাল আবুল কালাম, তার ছেলে হাসান , মহসিন ও জাহাঙ্গীর এরা অর্তকৃত বাড়িতে হামলা করে তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে জখম করে। ওই সময় রফিউদ্দিন বাড়িতে ছিলেন না। স্থানীয়রা জেসমিন বেগম ও তার আহত সন্তানদের উদ্ধার করে হাসপাতালে পাঠান । স্থানীয়রা অভিযোগ করে আবুল কালামের ছেলে হাসান ও মহসিন ঢাকায় নানা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এরা এলাকায় এসেও সন্ত্রাসী কাজ শুরু করেছে। এদিকে অভিযুক্ত হাসানের মোবাইল ফোনে কয়েকবার ফোন দিলে ( ০১৭৭৬০৭৩৯৫৩) তিনি রং নাম্বার বলে ফোন সেট বন্ধ করে দেন। তবে তার মা সামসুন নাহারের দাবি তার সন্তানরা হামলা করে নি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...