চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:২০
৮৪১
পাল্টাপাল্টি অভিযোগ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে পৌর নির্বাচনকে কেন্দ্র করে দুই কাউন্সিলর পদ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। বুধবার (২৪ ফেব্রæয়ারী) সন্ধ্যায় পৌরসভা ২নং ওয়ার্ড কাইমুদ্দিন মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, লাভলী (২৫) রিয়াজ (৩৫) আলী (২৫) সোলাইমান (৩৬) কামরুল ইসলাম (৪২) আলমগীর বাতান (৪৩) ও রুবেল (৩০)। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর পদ প্রার্থী নজরুল ইসলাম কিষাণ (পাঞ্জাবী প্রতিক) অভিযোগ করে বলেন,পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে আদিপত্য বিস্তারে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী (পানির বোতল প্রতিক) মফিজ মেম্বার,আলমগীর বাতান ও নিরব ফকিরসহ প্রায় ১০ থেকে ১২জন মিলে আমার বাড়ির দরজায় আমার ভাই কামরুলকে একা পেয়ে মারধর করে। এসময় আমার ছোট ভাইয়ের স্ত্রী লাভলী দরজায় পানি আনতে গেলে তাকেও টানা হেছরা করে মারধর করে। এসময় আলী উদ্ধার করতে গেলে তাকেও মারধর করে মফিজসহ তার লোকজন। আহত কামরুল ইসলাম বলেন মেয়র পদ প্রার্থীর নৌকা প্রতিকের উঠান বৈঠক শেষে বাড়ি আসার পথে মফিজসহ তার লোকজন আমাকে মারধর করে পকেটের নগদ টাকা পয়সা ও মোবাইল নিয়ে যায়। এ বিষয়ে চিকিৎসাধীন লাভলী বলেন, আমি বাড়ির দরজায় সন্ধ্যার সময় টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আমাকে অপরিচিত কিছু লোকজন টানা হেছরা করে বাড়ি সংলগ্ন রাস্তার উপরে নিয়ে মারধর করে। এসময় আমার স্বামী রিয়াজ উদ্দিন ও আমার আÍীয় সোলাইমান আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাদেরকেও মফিজ মেম্বার ও তার লোকজন মারধর করে। এ বিষয়ে পাল্টা অভিযোগ করে নিরব ফকির বলেন,বুধবার বিকাল ৫টার সময় পৌর মেয়র প্রার্থীর নৌকা প্রতিকের ৩নং ওয়ার্ডের নায়েবের বাড়ির উঠান বৈঠক শেষে হোন্ডা বহরের একটু পিছনে থাকা অবস্থায় আলমগীর বাতানের উপর কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম কিষাণ তার ভাই কামরুল,আমরুল ও রিয়াজসহ আরও অনেকে মিলে লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আলমগীর বাতান (৪২) ও রুবেল হোসেন (৩০) আহত হয়। এবিষয়ে কাউন্সিলর পদ প্রার্থী মফিজ মেম্বারকে একাধীকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া বলেন,দুই পক্ষের সংঘর্ষে উভয় গ্রæপের লোকজন আহত হয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশের টহল রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত