অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে দিন ব্যাপী কর্মশালা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৯ রাত ০৮:৪৪

remove_red_eye

১০৭২

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : মানসম্মত ও অধিকার ভিত্তিক কৈশোরবান্ধব স্বাস্থ্য সেবার জাবাবদিহিতা তৈরী ও দক্ষতা বৃদ্ধির লক্ষে ভোলায় দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অধিকার এখানে, এখনই ও নারীপক্ষ এর আয়োজনে শনিবার ভোলা জেলা পরিষদ এর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: কামাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা সিভিল সার্জেন কার্যলয় এর স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সুলাইমান। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষন পরিচালনা করেন অধিকার এখানে এখনই প্রকল্পের সমন্বয়কারী সামিয়া আফরিন। এসময় আরো উপস্থিত ছিলেন-প্রকল্প কর্মকর্তা মাকসুদা খাতুন, তারুন্যের কন্ঠস্বর ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন সহ অন্যান সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, বয়ঃসন্ধি এমন একটা পর্যায় যখন একটি শিশু একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে। এ সময়ই মানুষের মধ্যে প্রজনন ক্ষমতা তৈরী হয়। তাই এই সময় কিশোর কিশোরীদের জন্য আলাদা যতœ নিয়ে সুরক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। তাই কৈশোর বান্ধব স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। তার জন্য এই কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় বক্তারা আরো জানায় ,তারুন্যের প্লাটফর্ম এর মাধ্য কিশোর-কিশোরীরা স্বাচ্ছন্দ্যে তাদের সমস্যার কথা জানতে পারবেন এবং কার্যকর ও প্রয়োজনীয় সেবা পাবেন। পাশাপাশি কিশোর-কিশোরীরা সেবা প্রদান কেন্দ্রে সম্মানজনক আচরণ পাবেন। কিশোর-কিশোরীরা সেবা প্রদান পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করবেন। কিশোর-কিশোরীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করা হবে।
সকল সেবা নিতে যাওয়া কিশোর-কিশোরীদের সাথে নিরপেক্ষ আচরণ করা হবে স্বাস্থ্যসেবা প্রদানকারীগণ আন্তরিকতা ও ধৈয্যের সাথে সেবা প্রদান করবেন। কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা কোথায় পাওয়া যায়, তা কিশোর-কিশোরী ও তাদের অভিভাবক জানবেন। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবার গুনগত মান নিশ্চিতকল্পে প্রতিটি কেন্দ্র হতে প্রাপ্ত তথ্যের সঠিক ব্যবহার করবেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...