বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে ফেব্রুয়ারি ২০২১ রাত ১১:০৯
৬৪৭
দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে সাথী (২৪)নামে এক গৃহবধূকে শ^শুরবাড়িতে বেধরক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে। রোববার সকালে স্থানীয়রা গৃহবধূকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
আহত গৃহবধূ জানায়, ৭ বছর আগে চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের সরকার বাড়ীর মৃত হোসেনের ছেলে ইলিয়াছের সাথে প্রেমের সম্পর্কের পর পারিবারিক ভাবে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরই মধ্যে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়। অভাব অনটনের কারণে স্বামী ইলিয়াস হোসেন ঢাকায় শ্রমিকের কাজ করেন। সংসারের বেহাল অবস্থার কারণে সে নিজেও বাড়ীতে গরু পালন ও চাষাবাদের কাজ করে।
স্বামীর অবর্তমানে নানা অযুহাতে ভাসুর মোঃ জব্বার হোসেন প্রায়ই তাকে মারধর করতো। ভাসুর জব্বার বিভিন্ন সময় তাকে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিল। ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে শনিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় ফুলা-জখম হয়।
বর্তামানে ওই গৃহবধূ দৌলতখান হাসপাাতলে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে অভিযুক্ত জব্বার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বজলার রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক